বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইউরোপীয় নেতাদের মুখোমুখি হচ্ছেন ডেভিড ক্যামেরন

160628023600_angela_merkel_david_cameron_and_francois_hollande_640x360_afp_nocreditইউরোপীয় ইউনিয়ন থেকে ব্রিটেনের বেরিয়ে আসার পক্ষে গণভোট হবার পর আজ প্রথমবারের মতো ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন ইউরোপীয় নেতাদের সাথে দেখা করতে যাচ্ছেন।

ব্রেক্সিটের সম্ভাব্য প্রভাব এবং ব্রাসেলসে অনুষ্ঠিতব্য ইউ সামিটের বিষয় নিয়ে তিনি ইউরোপীয় নেতাদের সাথে বৈঠক করবেন।

জার্মানি, ফ্রান্স এবং ইটালির নেতারা জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রীর সাথে বৈঠকের এ পর্যায়ে ব্রেক্সিট নিয়ে আনুষ্ঠানিক কিংবা অনানুষ্ঠানিক – কোন ধরনের আলোচনা হবেনা।

এদিকে ব্রিটেনের অর্থমন্ত্রী জর্জ ওসবর্ন জানিয়েছেন তিনি প্রধানমন্ত্রী হিসেবে ডেভিড ক্যামেরনের স্থলাভিষিক্ত হচ্ছেন না।

তিনি জানিয়েছেন কানজারভেটিভ পার্টির আসন্ন সম্মেলনে তিনি নেতৃত্বের প্রতিযোগিতায় নামবেন না।

অন্যদিকে ব্রিটেনের স্বাস্থ্যমন্ত্রী জেরেমি হান্ট বলেছেন ইউরোপীয় ইউনিয়নের একক বৃহত্তম বাজারে ব্রিটেনের অবশ্যই থাকা উচিত।

গণভোটে ব্রিটেনের বেরিয়ে যাবার পক্ষে রায় আসার পরে ডেভিড ক্যামেরন পদত্যাগের ঘোষণা দিয়েছেন।

এদিকে জার্মান চ্যান্সেলর এঙ্গেলা মার্কেল বলেছেন ব্রিটেনের নতুন সরকারকে ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে আসার জন্য পর্যাপ্ত সময় দিতে হবে।

তবে ইউরোপের অন্য নেতারা বলেছেন ইউরোপীয় ইউনিয়ন থেকে ব্রিটেন যাতে দ্রুত বেরিয়ে যায় সেজন্য তাদের পদক্ষেপ নেয়া উচিত।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত