বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশকে ২১ হাজার ৬০০ কোটি টাকা দিচ্ছে জাপান

bangladesh-japan20160628145621জাপানের ৩৭তম সরকারি উন্নয়ন সহায়তা (ওডিএ) ঋণ প্রকল্পের আওতায় ২১ হাজার ৬০০ কোটি টাকা পাচ্ছে বাংলাদেশ। ছয় মেগা প্রকল্পের বিপরীতে এই সহায়তা দেবে জাপান। বুধবার বাংলাদেশ ও জাপানের মধ্যে এ সংক্রান্ত এক চুক্তি স্বাক্ষরিত হবে।

চুক্তিটি রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে ওইদিন দুপুর ২টায় অনুষ্ঠিত হবে। অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, ছয়টি বড় প্রকল্পের ব্যাপারে সহজ শর্তে ঋণ দেবে জাপান। প্রকল্পগুলো হলো- যমুনা নদীর উপর রেল সেতু নির্মাণ প্রকল্প, আন্তঃসীমান্ত সড়ক নেটওয়ার্ক উন্নয়ন প্রকল্প (বাংলাদেশ), ঢাকা ম্যাস র‌্যাপিড ট্রানজিট উন্নয়ন প্রকল্প (দ্বিতীয়), মাতারবাড়ী আলট্রা সুপার ক্রিটিক্যাল কয়লা ভিত্তিক প্রকল্প-২, এনার্জি ইফিসিয়েন্সি অ্যান্ড কনজারভেশন প্রমোশন ফিন্যান্সিং প্রকল্প ও দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা উন্নয়ন প্রকল্প।

অনুষ্ঠানে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) অতিরিক্ত সচিব কাজী শফিকুল আজম ও বাংলাদেশে নিযুক্ত জাপানি রাষ্ট্রদূত মাসাতো ওয়াতানাবে নিজ নিজ পক্ষে চুক্তিতে স্বাক্ষর করবেন। অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান প্রধান অতিথি হিসেবে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।

বাংলাদেশ রেলওয়ে বঙ্গবন্ধু সেতুর সমান্তরালে যমুনা নদীর ওপর ৪.৮ কিলোমিটার দীর্ঘ রেলসেতু নির্মাণ করবে। এ প্রকল্পে ব্যয় হবে প্রায় ১০ হাজার কোটি টাকা।

আঞ্চলিক ও উপ-আঞ্চলিক বাধাসমূহ অতিক্রমের লক্ষ্যে আন্তঃসীমান্ত সড়ক নেটওয়ার্ক উন্নয়নে চলতি বছরের ২৬ এপ্রিল জাতীয় অর্থনৈতিক পরিষদের (একনেক) নির্বাহী কমিটির সভায় আন্তঃসীমান্ত সড়ক নেটওয়ার্ক উন্নয়ন প্রকল্পের (বাংলাদেশ) অনুমোদন দেয়া হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোববার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আনুষ্ঠানিকভাবে ম্যাস র‌্যাপিড ট্রানজিট (এমআরটি) উন্নয়ন প্রকল্প উদ্বোধন করেন।

মাতারবাড়ী আলট্রা সুপার ক্রিটিক্যাল কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্পের উদ্দেশ্য হচ্ছে, দেশে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা। এনার্জি ইফিসিয়েন্সি অ্যান্ড কনজারভেশন প্রমোশন ফিন্যান্সিং প্রকল্পের লক্ষ্য হচ্ছে দেশে জ্বালানি ব্যবহারের দক্ষতা বৃদ্ধি।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত