,

দুদকের মামলা সাড়ে ৫১ কোটি টাকা আত্মসাতের অভিযোগে 

 
নিজস্ব প্রতিবেদক : গ্রাহকের সাড়ে ৫১ কোটি টাকা আত্মসাতের অভিযোগে উত্তরা ইনভেস্টমেন্ট মাল্টিপারপাস ও অপারেটিভ সোসাইটির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এম মোশাররফ হোসেনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।মঙ্গলবার দুপুরে রাজধানীর পল্টন থানায় দুদকের উপপরিচালক এস এম মফিদুল ইসলাম মামলাটি করেন।মামলার এজাহারে বলা হয়েছে, অতিরিক্ত মুনাফার প্রলোভন দেখিয়ে কয়েক হাজার বিনিয়োগকারীর কাছ থেকে আমানত নিয়ে ৫১ কোটি ৫৮ লাখ ৪৪ হাজার ৭৭৭ টাকা আত্মসাৎ করে প্রতিষ্ঠানটি।

2015_09_06_22_55_47_Ja4Y0cpWiVCOqiwKpBnrMUPZ6iUF6O_original

দুদক সূত্র জানায়, ২০১৪ সালের শেষ দিকে উত্তরা ইনভেস্টমেন্ট মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটির চেয়ারম্যান ও এমডি মোশাররফ হোসেনের বিরুদ্ধে অভিযোগ এলে অনুসন্ধানে নামে দুদক। সে সময় দুই লাখ গ্রাহকের কাছ থেকে প্রায় ৫০০ কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ আসে। অভিযোগে বলা হয়, প্রতিষ্ঠানটিতে বিনিয়োগ করে গ্রাহকেরা লাভ তো পাননি, উল্টো হারিয়েছেন মূলধন। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান গ্রাহকদের ২৪ শতাংশ মুনাফার লোভ দেখিয়ে অর্থ সংগ্রহ করেন। পরে গ্রাহকেরা টাকা ফেরত চাইলে তিনি আত্মগোপনে চলে যান। এসব ঘটনায় ২০১৩ সালের শেষ দিকে দেশের বিভিন্ন থানায় মোশাররফ হোসেনসহ প্রতিষ্ঠানটির একাধিক কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেন ক্ষতিগ্র¯রা। শেষ পর্যন্ত দুদকের অনুসন্ধানেও আত্মসাতের প্রমাণ মেলায় তাঁর বিরুদ্ধে মামলার অনুমোদন দেয় কমিশন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে