,

‘ক্যান্সার’ ছড়ানোর আগেই সরানো হল খোকার টিউমার

 

 

নিজস্ব প্রতিবেদক : যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থানকারী বিএনপির ভাইস প্রেসিডেন্ট এবং ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার বাম ঊরু থেকে একটি টিউমার অপসারণ করা হয়েছে।সোমবার (২৭ জুন) সকালে নিউইয়র্ক সিটিতে বিশ্বখ্যাত মেমোরিয়াল স্লোয়ান কেটারিং ক্যান্সার হাসপাতালে ক্যান্সার বিশেষজ্ঞ ড. প্যাট্রিক জে বোলান্ডের তত্ত্বাবধানে অস্ত্রোপচারের মাধ্যমে টিউমারটি সফলভাবে অপসারণ করা হয়।

 

2016_06_28_09_51_59_ViyCrTErmvaiEBOXYdr3ikeyay21MV_original

হাসপাতাল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী আগামী কয়েকদিনের মধ্যে রিহাবে ট্রান্সফার করা হবে এবং সেখানে কিছুদিন নিবিড় পর্যবেক্ষণে রাখা হবে।সাবেক মেয়র সাদেক হোসেন খোকা বলেছেন, সুস্থ হলেই বাংলাদেশে ফিরবেন তিনি। মামলা-মোকদ্দমার কারণে তিনি নিউইয়র্কে অবস্থান করছেন না বলেও দাবি করেন তিনি। সস্ত্রীক নিউইয়র্ক সিটির কুইন্সে অবস্থান করছেন তিনি।

 

 

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে মেমোরিয়াল স্লোন কেটারিং ক্যান্সার ইনস্টিটিউটে বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকাকে দেখতে যান বিএনপির কেন্দ্রীয় কমিটির অর্থ সম্পাদক এবং ঢাকা মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবদুস সালাম, বিএনপি চেয়ারপারসনের সাবেক বৈদেশিক উপদেষ্টা জাহিদ এফ সরদার সাদী।

এ সময় আরও উপস্থিত ছিলেন সাবেক মেয়র সাদেক হোসেন খোকার সহধর্মিণী ইশমাত আরা, যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জিল্লুর রহমান, নিউইয়র্ক স্টেট যুবদলের সাধারণ সম্পাদক রেজাউল আজাদ ভূঁইয়া, খোকার একান্ত সচিব সিদ্দিকুর রহমান মান্না।

এ সময় জাহিদ এফ সরদার সাদী বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার শারিরীক খোঁজখবর নেন এবং তার দ্রুত সুস্থতা কামনা করেন।

ক্যান্সারের চিকিৎসার জন্যে ২০১৪ সালের ডিসেম্বর থেকেই নিউইয়র্কে অবস্থান করছেন বিএনপির এই প্রভাবশালী নেতা। চিকিৎসা চলাকালেই কয়েক মাস আগে তার বাম ঊরুতে টিউমার দেখা দেয়। এই টিউমারে ক্যান্সারের জীবাণু ছড়িয়ে পড়ার আগেই তা অপসারণের উদ্যোগ নেন চিকিৎসকরা। গত ৯ জুন বৃহস্পতিবার হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ