,

নারায়ণগঞ্জে ঘরে ঢুকে আ.লীগ নেতার ভাইকে গলাকেটে হত্যা

 

নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জের বন্দর থানা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবেদ হোসেনের বড় ভাই হাজী কুতুবউদ্দিন আহমেদকে (৭০) গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।সোমবার মধ্যরাতে বন্দর থানা থেকে মাত্র কয়েকশ’ গজ দুরে সোনাকান্দা এলাকার নিজ বাড়িতে এ হত্যাকাণ্ড ঘটে।

index_133285

 

পঞ্চায়েত কমিটি নিয়ে বিরোধের কারণে কুতুবউদ্দিনকে গলাকেটে হত্যা করা হয় বলে পরিবারিক সূত্রে জানা গেছে।এলাকাবাসী হত্যায় জড়িত শামীম (২৫) নামে এক যুবককে ধারালো অস্ত্রসহ আটক করে পুলিশে সোপর্দ করেছে।আটক শামীম দাউদকান্দির সবাহল গ্রামের মৃত আবুল বাশার ওরফে মমিন মিয়ার ছেলে। সে বন্দরের এনায়েতনগর এলাকার সানু বেগমের বাড়িতে ভাড়া থাকত।

 

নিহতের ভাই বন্দর থানা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবেদ হোসেন জানান, সোনাকান্দা জামে মসজিদ পঞ্চায়েত কমিটি নিয়ে দেড় মাস ধরে বিরোধ চলছিল। এই বিরোধকে কেন্দ্র করে সোমবার রাত সাড়ে ১২ টার দিকে ঘরে ঢুকে তার ভাই কুতুবউদ্দিনকে গলাকেটে হত্যা করা হয়। তিনি নিরীহ প্রকৃতির লোক ছিলেন। এ ছাড়া তার কোন শত্রু ছিল না। হত্যাকাণ্ডে ভাড়াটে খুনিদের ব্যবহার হয় বলে তিনি জানান।

বন্দর থানা ওসি আবুল কালাম জানান, সোমবার রাতে দুর্বৃত্তরা কুতুবউদ্দিনের বাড়িতে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে গলায় আঘাত করে। হাসপাতালে নেয়ার পথে মারা যান তিনি । এ ঘটনায় শামীম নামে এক যুবককে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ চলছে।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ