এটাও কি বাংলাদেশে সম্ভব?
নিজস্ব প্রতিবেদক : কাতার ধর্ম মন্ত্রণালয়ের ইমাম ও খতিব মাওলানা মুশাহিদুর রাহমান বলেছেন, এদেশে মসজিদ রক্ষায় রক্ত দেয়ার ইতিহাস অনেক। এরশাদ সরকারের আমলেও মসজিদ রক্ষায় মুসল্লিরা রাজপথে ছিল। গত বিএনপি সরকারের আমলেও মসজিদ রক্ষায় মুসল্লিরা বুকের তাজা রক্ত দিয়েছিলো। আজকেও গেণ্ডারিয়ার ঘটনায় হাজার হাজার মুসল্লি বুকের তাজা রক্তের বিনিময়ে মসজিদ রক্ষা করতে প্রস্তুত।
কাতার চারিটির ‘মায়েদাতুল ইফতার’ শাহ্যানিয়ায় ইফতার পূর্ব আলোচনায় তিনি বলেন, একজন মুসলিম পুলিশ অফিসার। নাম মিজানুর রাহমান। হাতে পিস্তল নিয়ে মুসল্লিদেরকে মসজিদ থেকে বের করে দিচ্ছিলো আর বলছিলো, ‘সব বাইর হ! সবাই বাইর হ! যারাই এখানে নামাজ পড়তে আসবি সবাইরে গ্রেফতার করা হবে। গুলি করা হবেও বলছে! বারবার ভিডিওটি দেখলাম; নিজেকে প্রশ্ন করলাম এটা কি বাংলাদেশে? কোনভাবেই বিশ্বাস করাতে পারছিলাম না নিজেকে! একজন মুসলিম পুলিশ কিভাবে এই কাজটা করছে?
মুশাহিদুর রাহমান উপস্থিত রোজাদারদের প্রশ্ন করেন। হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদ নামের সংগঠনটা আসলে কি চায়? সাম্প্রদায়িক সম্প্রিতির এই প্রিয়ভূমীতে সাম্প্রদায়িক উসকানী দিয়ে দেশে অশান্তি সৃষ্টি করতে চায়? হিন্দু-মুসলিম দাঙ্গা লাগিয়ে দাদা বাবুদের ডেকে আনতে চায়? সাম্প্রদায়িক সম্প্রীতির উপর আঘাত করে বিশ্ব দরবারে ধর্মপ্রাণ শান্তি প্রিয় বাংলাদেশী মুসলমানদের দাঙ্গাবাজ প্রমাণ করতে চায়? সেই বাহানায় মসজিদ-মাদরাসা-খানকায় পুলিশি পাহারা বসিয়ে আলেম-পীর-মাশায়েখদের স্বাভাবিক চলাচলে বাধা সৃষ্টি ও রাজনৈতিকভাবে হয়রানি করতে চায়? তারা চায়টা কি? এক কথায় বলতে পারি, তারা চায় রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা হরণ করে লাল সবুজের পতাকাকে ছিড়ে টুকরো টুকরো করতে। দেশটাকে ভারতের অঙ্গরাজ্য বানিয়ে বীরদর্পে এই পবিত্র ভূমীতে বিচরণ করতে। তাদের ভয়ংকর নীলনকশা এখন দিনের আলোর মত পরিষ্কার।
তিনি আরো বলেন, ৯২% মুসলমানের দেশে হিন্দুরা যা পাওয়ার তার চেয়ে বেশিই পাচ্ছে। আমাদের কোন আপত্তি নাই। কিন্ত রাস্তা বন্ধ করে হিন্দু ধর্মীয় উৎসব করা, মূর্তির নিচে মাথা নুয়ে মসজিদে যেতে বাধ্য করা, অন্যায়ভাবে মসজিদ নির্মাণে বাধা দেয়া, সরকার থেকে লিজ নেয়া জায়গাকে মন্দিরের জায়গা বলে মিথ্যা প্রচার করা আমরা মেনে নিতে পারি না।
তিনি হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদকে উদ্দেশ্য করে বলেন, আমাদের ঈমানি চেতনায় আঘাতের পরিণাম ভালো হবে না। সংযমের মাসে আমাদের উস্কানি দিবেন না। তাহলে আগুন জলবে সে আগুন নিভানোর ক্ষমতা আপনাদের নাই। সরকারের প্রতি জানিয়ে বলেন, মুসলমানদের ধর্মীয় ইবাদত নামাজ আদায়ের জন্য সেখানে মসজিদ বানাতে, নামাজ পড়তে বাধা না দিয়ে মসজিদ নির্মাণে যাবতীয় সহযোগিতা করুন। যেই পুলিশ গ্রেফতারের, গুলি চালানোর হুমকি দিয়ে মুসল্লিদের নাজেহাল করেছে তাদের আইনের আওতায় এনে বিচার করুন। না হয় জনতা ফুঁসে উঠে কোন কিছু করে ফেললে তার দায়ভার হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদকেই নিতে হবে।
উল্লেখ্য, গেন্ডারিয়ার ৪৬ নম্বর ওয়ার্ডের মতিচরণ রায় রোডের ৩১ নং হোল্ডিং-এ গত শুক্রবার একটি মসজিদ নির্মাণ শুরু হয়। এরপর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ গেন্ডারিয়া শাখার পক্ষ থেকে স্থানীয় থানায় একটি জিডি করার পর রবিবার দুপুরে সেখানে পুলিশ যায় এবং মুসল্লিদের মসজিদ থেকে বের করে দেয়।
গেন্ডারিয়ার স্থানীয় হিন্দু ধর্মাবলম্বীরা দাবি করছেন, যে স্থানে মসজিদ নির্মাণ করা হচ্ছে সেখানে একটি মন্দির ছিল। মিলব্যারাক সমাজকল্যাণ সংগঠনসহ ৫ ব্যক্তির নামে স্থানটি লিজ নেয়া হয় এবং ওই সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, ওই স্থানে কোনো মন্দির ছিল না। গত শুক্রবার মসজিদ নির্মাণের পাশাপাশি সেখানে নামাজ পড়া শুরু হয় এবং রবিবার মসজিদটিতে যোহরের নামাজ আদায় করতে আসলে তাদের বের করে দেয়া হয় ।











