,

চার লেনের উদ্বোধন ২ জুলাই, সাড়ে চার ঘণ্টায় ঢাকা-চট্টগ্রাম

kader20141112174334নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২ জুলাই বহুপ্রত্যাশিত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সম্প্রসারিত চার লেনের উদ্বোধন করবেন। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র থেকে মহাসড়কের উদ্বোধন করা হবে। আর আগামী বছরের শেষ ভাগ থেকে ঢাকা-চট্টগ্রাম ২২৫ কিলোমিটার এক্সপ্রেসওয়ে নির্মাণের কাজ শুরু হবে।

আজ সোমবার বেলা ১১টার দিকে চট্টগ্রামের ভাটিয়ারীতে এ প্রকল্পের কাজ দেখতে এসে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সাংবাদিকদের এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘বহুপ্রতীক্ষিত, প্রত্যাশিত ঢাকা-চট্টগ্রাম চার লেন, জয়দেবপুর-ময়মনসিংহ চার লেন। এ দুটি চার লেনের কাজ শেষ হওয়ার পর শুভ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।’ তিনি আরও বলেন, ‘দেশবাসীর উদ্দেশে প্রধানমন্ত্রীর ঈদ উপহার এটি।’ এখন সাড়ে চার ঘণ্টায় ঢাকা থেকে চট্টগ্রাম কিংবা চট্টগ্রাম থেকে ঢাকায় যাতায়াত করা যাবে বলে মন্ত্রী মন্তব্য করেন।

এ সময় উপস্থিত ছিলেন প্রকল্পটির অতিরিক্ত প্রকল্প পরিচালক অরুণ আলো চাকমা, সীতাকুণ্ড অংশের প্রকল্প ব্যবস্থাপক মাসুদ করিম, পরামর্শক প্রকৌশলী আবদুস সামাদ প্রমুখ।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে