বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আরও দু-একজন ধরা পড়বে: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম (মিতু) হত্যার সঙ্গে জড়িত আরও দু-একজন ধরা পড়বে বলে নিশ্চিত তিনি। মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস’ উপলক্ষে আজ সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক ব্রিফিং শেষে সাংবাদিকের প্রশ্নে তিনি এ কথা বলেন।

 

20533_lead

বাবুল আক্তারকে নিয়ে শনিবার দিনভর নাটকীয়তা প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, সন্দেহভাজন দু’একজনকে গ্রেপ্তারের পর বাবুল আক্তারকে তাদের মুখোমুখি করে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয়েছিল। সন্দেহভাজন কেউ ধরা পড়লে মামলার বাদীকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হতে পারে বলেও জানান মন্ত্রী। মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মন্ত্রী। তবে বাবুল আক্তারকে কেন রাতে নিয়ে যাওয়া হলো- সাংবাদিকদের এমন প্রশ্নের পরিষ্কার কোনো জবাব মন্ত্রী দেননি। তিনি বলেন, আপাতত যতটুকু বলার ততটুকু বলেছি। মন্ত্রী আরো বলেন, সন্দেহভাজন দু’একজন ধরা পড়েছে। আমি সুনিশ্চিত, ভবিষ্যতে আরো ধরা পড়বে।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত