,

নিজ ঘর নিরাপদ রেখে যাবেন : কমিশনার

Asad1নিজস্ব প্রতিবেদক : নিজ ঘর নিরাপদ রেখে ইদের ছুটিতে ঢাকার বাইরে যাওয়ার পরামর্শ দিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া।

সোমবার আজিমপুর স্কুল অ্যান্ড কলেজে দুঃস্থদের মাঝে পোশাক বিতরণ শেষে সাংবাদিকদের কথা বলার সময় এ পরামর্শ দেন ডিএমপি কমিশনার।

তবে আছাদুজ্জামান মিয়া জানিয়েছেন, বাসা-বাড়িতে যাতে চুরি-ডাকাতি না হয় সেজন্য পুলিশসহ সরকারের সবগুলো সংস্থা নজরদারি করবে।

কমিশনার বলেন, ‘এবার ঈদে লম্বা ছুটি। এ সময় রাজধানীর বেশিরভাগ বাসা-বাড়ি খালি থাকবে। এ সুযোগে অপরাধীরা বিভিন্ন বাসা-বাড়িকে টার্গেট করতে পারে। তারা বাসার মালামাল চুরি করতে পারে। অনেক সময় তাদের হাতে মানুষও খুন হয়। এ কারণে গ্রামের বাড়িতে যাওয়ার আগে বাসার দরজা-জানালা ঠিকমতো লাগিয়ে যেতে হবে। একই সঙ্গে প্রতিটি বাসার নিরাপত্তা প্রহরীদের কঠোর নজরদারিতে রাখতে প্রতিটি বাড়িওয়ালাকে নির্দেশ দেওয়া হয়েছে। তবে পুলিশ, র‌্যাব ও সরকারের বিভিন্ন গোয়েন্দা কাজ করবে। প্রতিটি ওসিকে রাতের বেলায় বিশেষ টহলের নির্দেশ দেওয়া হয়েছে।’

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে