,

পুলিশ সেজে কনস্টেবলের ছেলের চাঁদাবাজি, আটক ২

 

নিজস্ব প্রতিবেদক : আশুলিয়ার চাঁদা আদায়ের সময় দুই ভুয়া পুলিশকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে একটি মটরসাইকেল, হ্যান্ডকাপ, পুলিশের লং বোট উদ্ধার করা হয়। রবিবার দুপুরে নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাড়ইপাড়া এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

 

Handcup1

আটককৃতরা হলো- সাভার মডেল থানার কর্মরত পুলিশ কনষ্টেবল মাইনুদ্দিনের ছেলে মিনহাজুল ইসলাম (২৩) ও মানিকগঞ্জ জেলার শিংগাইর থানার ধল্ল্যা গ্রামের নাজিম আহমেদের ছেলে শান্ত আহমেদ (২৫)।
পুলিশ জানায়, মিনহাজুল ইসলাম ও শান্ত আহমেদ বেশ কিছুদিন ধরে পুলিশ পরিচয়ে মানুষকে ভয়ভীতি দেখিয়ে চাঁদাবাজি করে আসছিল। রবিবার দুপুরে কবিরপুর এলাকায় এক ব্যক্তির কাছ থেকে চাঁদা নিয়ে টাংগাইলের দিকে যাচ্ছিলেন। বিষয়টি জানতে পেরে মহাসড়কের বাড়ইপাড়া এলাকার চেকপোষ্টের সামনে থেকে তাদেরকে আটক করে পুলিশ।

আটককৃত মিনহাজুল ইসলাম নিজেকে মিরপুর থানার এসআই হিসেব পরিচয় দেন। তবে তাদের কথাবার্তা সন্দেহজনক মনে হওয়ায় থানায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করা হলে ভুয়া পুলিশ হিসেবে প্রমানিত হয়।
এ ব্যাপারে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহসীনুল কাদির বাংলাদেশ প্রতিদিনকে বলেন, আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে