,

রাজধানীর গেন্ডারিয়ায় মসজিদ নির্মাণে হিন্দুদের বাধা, এলাকায় টানটান উত্তেজনা

 

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর গেন্ডারিয়া এলাকায় একটি মসজিদ নির্মাণকে কেন্দ্র করে এলাকাবাসীর মধ্যে উত্তেজনা বিরাজ করছে। গেন্ডারিয়ার ৪৬ নম্বর ওয়ার্ডের মতিচরণ রায় রোডের ৩১ নং হোল্ডিংএ গত শুক্রবার একটি মসজিদ নির্মাণ শুরু হয়। এরপর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ গেন্ডারিয়া শাখার পক্ষ থেকে স্থানীয় থানায় একটি জিডি করার পর আজ রোববার দুপুরে সেখানে পুলিশ যায়। এরপর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

masq_133089

গেন্ডারিয়ার স্থানীয় হিন্দু ধর্মাবলম্বীরা দাবি করছেন যে স্থানে মসজিদ নির্মাণ করা হচ্ছে সেখানে একটি মন্দির ছিল। মিলব্যারাক সমাজকল্যাণ সংগঠনসহ ৫ব্যক্তির নামে স্থানটি লিজ নেয়া হয় এবং ওই সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, ওই স্থানে কোনো মন্দির ছিল না। গত শুক্রবার মসজিদ নির্মাণের পাশাপাশি সেখানে নামাজ পড়া শুরু হয় এবং রোববার মসজিদটিতে জোহরের নামাজ আদায় করেছে মুসল্লিরা। কিন্তু গেন্ডারিয়া থানায় জিডি করার পর পুলিশ ঘটনাস্থলে গেলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। নারী পুরুষ নির্বিশেষে অনেকেই মসজিদের আশে পাশে অবস্থান নিয়েছে। পুলিশ এলাকাবাসিকে শান্ত করার চেষ্টা করছে।

এলাকাবাসী বলছেন, ওই স্থানে কোনো মন্দির ছিল না। এবং তারা মসজিদ নির্মাণ সম্পন্ন করবে। মসজিদটিতে নারী ও পুরুষ অবস্থান নিয়েছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে