বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

চার বছরের মধ্যে সর্বনিম্ন এডিপি বাস্তবায়ন : ঢাকা চেম্বার

নিজস্ব প্রতিবেদক : বার্ষিক উন্নয়ন কর্মসুচির(এডিপি) বাস্তবায়ন গত চার বছরের মধ্যে সবচেয়ে কম হয়েছে। এবার এডিপি বাস্তবায়নের হার হচ্ছে ৬১ শতাংশ। এ হার গত চার বছরের মধ্যে সর্বনিম্ন। যা স্বস্তিদায়ক নয় বলে মতামত দিয়েছে ব্যবসায়ীদের সংগঠন ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি(ডিসিসিআই)।

index_133122

এর পরেও আগামী অর্থ বছরের জন্য এখাতে চলতি বছরের চেয়ে ২১.৬৫ শতাংশ বেশি বরাদ্দ রাখা হয়েছে। যা বাস্তবায়ন করতে হলে সরকারকে বিশেষ মনোযোগী হতে হওয়ার আহ্বান জানিয়েছে সংগঠনটি। তারা বলছে, আগামী অর্থ বছরের জন্য এডিপি বাস্তবায়ন করতে হলে পিপিপি প্রকল্পের আওতায় বরাদ্দ বাড়িয়ে বেসরকারি খাতকে পিপিপি প্রকল্পে অংশগ্রহণে উৎসাহিত করতে হবে।

পিপিপি’র আওতায় ৪০টি অর্থনৈতিক অঞ্চল (ইজেড) স্থাপন করতে হবে। বিনিয়োগ বাড়ানের জন্য সমন্বিত পরিকল্পনা গ্রহণ ও গ্যাস উত্তোলনকে প্রাধান্য দিয়ে শিল্প কল-কারখানায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ নিশ্চিতকরণ করতে হবে। বিকল্প জ্বালানি উৎস নির্ধারনের ক্ষেত্রে দেশি-বিদেশী বিনিয়োগ আকর্ষনের লক্ষ্যে কার্যকর উদ্যোগ গ্রহণ নিতে হবে।

বিদ্যুৎ উৎপাদান ও সরবরাহ ব্যবস্থায় বেসরকারী খাতকে আরো অধিক হারে সম্পৃক্ত করাসহ বাস্তবায়ন নিশ্চিত করতে নিয়মিত তদারকি করতে হবে বলে ব্যবসায়ীদের এ সংগঠনটি মনে করে।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত