,

বউ বন্ধক

নিজস্ব প্রতিবেদক : নীলফামারীর সৈয়দপুরে বন্ধক স্ত্রীকে ফিরে পেতে গতকাল রাতে স্বামী লিটন ও বন্ধক গ্রহীতা ওলেমান মিয়া জড়িয়ে পড়েছে দ্বন্দ্বে। সূত্র জানায়, লিটন প্রথম স্ত্রীর অগোচরে দ্বিতীয় বিয়ে করে সংসারও শুরু করেন। দুই মাস পর প্রথম স্ত্রী বাড়ি আসবে জেনে আতঙ্কিত হয়ে পড়েন। উপায় হিসেবে বের করেন, নববধূকে কারও কাছে কিছু সময়ের জন্য রেখে দেয়া।

20345_b7

তাও টাকার বিনিময়ে। আর এতেই বেধেছে বিপত্তি। বেঁকে বসেছেন নব স্ত্রী। স্বামীর কাছে ফিরবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন। শুধু তাই নয় বন্ধক গ্রহীতাকে বিয়ে করবেন বলেও জানিয়েছেন। ওদিকে বিপত্নীক বন্ধক গ্রহীতাও এ বিয়েতে রাজি। লিটন আলী জানান, দুই মাস আগে প্রেম করে বিয়ে করেন এক তরুণীকে (১৯)। লিটন এর আগে চট্টগ্রামে রিকশাভ্যান চালাতেন। তার স্ত্রী-সন্তান সেখানেই বসবাস করছেন। প্রথম স্ত্রীকে না জানিয়ে তিনি বিয়ে করেন এই তরুণীকে। লিটন জানান, প্রথম স্ত্রী চট্টগ্রাম থেকে বাড়িতে আসছেন, এ খবরে দিশাহারা হয়ে পড়েন। কী করবেন ভেবে পাচ্ছিলেন না। পরে নতুন শ্বশুরবাড়ির এলাকার বাসিন্দা বিপত্নীক কাঠমিস্ত্রি ওলেমান মিয়ার (৩২) কাছে তিনি নববধূকে মাত্র ৫০০ টাকায় বন্ধক রাখেন। কিন্তু চট্টগ্রাম থেকে আগের স্ত্রী না আসায় তিন দিনের মাথায় গতকাল রাতে নতুন স্ত্রীকে ফিরিয়ে নিতে যান তিনি।

 

লিটন জানান, বউ তো ফিরে এলোই না, বরং তাকে নানা রকম হুমকি ধমকি দেয়া হয়েছে। অনেক অনুরোধ করলে বউ সাফ জানিয়ে দেন, যে ব্যক্তি স্ত্রীকে বন্ধক রাখে, সে কেমন স্বামী? তাই তিনি বন্ধক গ্রহীতার সঙ্গেই থাকতে চান। এ ঘটনায় এলাকায় বেশ তোলপাড় শুরু হয়েছে। ওই তরুণীও বলেন, ‘আমি কোনোভাবেই লিটনের কাছে ফিরে যাবো না।’ বন্ধক গ্রহীতা ওলেমান বলেন, ‘আমি ওই তরুণীকে বিয়ে করবো। ওকে ছেড়ে দেয়ার প্রশ্নই ওঠে না।’ এলাকার নবনির্বাচিত ইউপি সদস্য আফজাল হোসেন বলেন, ‘লিটনের অপরাধ অমার্জনীয়। আর ওই তরুণীও যা করেছেন, তা ঠিক হয়নি। বিয়ে না করে তিনি কীভাবে অন্যের বাড়িতে আছেন, তা আমার বোধগম্য নয়।’

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে