বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

গোপালগঞ্জে বাস-ট্রাকের সংঘর্ষে হেলপার নিহত

নিজস্ব প্রতিবেদক : গোপালগঞ্জের সোনাশুরে বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ট্রাকের হেলপার নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন।

 

images

শনিবার দিবাগত রাতে ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে জানান গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম রেজা।

প্রাথমিকভাবে নিহত হেলপারের পরিচয় জানা যায়নি। আহত সবাই গোপালগঞ্জ বঙ্গবন্ধু সরকারী কলেজের শিক্ষক ও শিক্ষার্থী। তাদের গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতরা হলেন- বঙ্গবন্ধু সরকারি কলেজের অধ্যক্ষ মতিউর রহমান, ইংরেজি বিভাগের শিক্ষক গোলাম মোস্তফা, বাংলা বিভাগের শিক্ষক শাহ আলম, অর্থনীতি বিভাগের শিক্ষক হাবিবুর রহমান, শিক্ষার্থী নিউটন, হেলাল ও সুমন। বাকি ৩ জনের নাম জানা যায়নি।

ওসি মো. সেলিম রেজা জানান, শিক্ষক ও শিক্ষার্থী বহনকারী বাসটি ঢাকা থেকে গোপালগঞ্জে ফিরছিলো। পথিমধ্যে সদর উপজেলার সোনাশুর এলাকায় সিগন্যাল লাইটবিহীন দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে ধাক্কা মারে বাসটি। এ সময় ট্রাক মেরামতরত অবস্থায় ট্রাক হেলপার গাড়ির চাকার নিচে পড়ে ঘটনাস্থলে মারা যান।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত