,

ফের বাড়ল স্বর্ণের দাম

 

নিজস্ব প্রতিবেদক : এক সপ্তাহের মাথায় আবারও বাড়ল স্বর্ণের দাম। আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধি পাওয়ায় দেশের বাজারে ভালো মানের স্বর্ণের দাম ভরি প্রতি এক হাজার ২২৪ টাকা বেড়েছে। নতুন মূল্য আগামীকাল রবিবার থেকে কার্যকর হবে।

 

gold__1908ujy

শনিবার গণমাধ্যমে পাঠানো বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়। বাজুসের কার্যনির্বাহী কমিটির সভায় দাম বাড়ানোর এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

আন্তর্জাতিক বাজারে সঙ্গে সঙ্গতি রেখে দেশের বাজারে স্বর্ণের মূল্য নির্ধারণ করে বাজুস। সর্বশেষ গত ১৮ জুন স্বর্ণের দাম একই হারে বেড়েছিল। এ নিয়ে চলতি বছর সপ্তমবারের মতো সোনার দাম বাড়ল। এর মধ্যে গত ৩১ মে একবার স্বর্ণের দাম কমেছিল।

রবিবার থেকে সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণ এক হাজার ২২৪ টাকা বেডে ৪৮ হাজার ৩৪৭ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ এক হাজার ১৬৬ টাকা বেড়ে ৪৬ হাজার ১৮৯ টাকা এবং ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ৯৯১ টাকা বেড়ে ৩৯ হাজার ৫৯৯ টাকায় বিক্রি হবে।

স্বর্ণের সঙ্গে রূপার (ক্যাডমিয়াম) দামও বেড়েছে। প্রতি ভরি রূপার দাম বর্তমানে এক হাজার ১৬৬ টাকা। রবিবার থেকে এ দাম কমে হবে এক হাজার ২২৫ টাকা।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ