,

স্ত্রীর সঙ্গে আমার সম্পর্ক অত্যন্ত ভালো ছিল : এসপি বাবুল

12নিজস্ব প্রতিবেদক : ‘আমার স্ত্রী মাহমুদা খানমের সঙ্গে আমার সম্পর্ক অত্যন্ত ভালো ছিল। আমাদের সম্পর্ক নিয়ে যাঁরা নেতিবাচক কথা বলছেন, তাঁরা ভুল বলছেন। আর আমাকে গ্রেপ্তার বা আটক করে নিয়ে যাওয়া হয়নি। তদন্ত সংশ্লিষ্ট কাজে আমাকে নেওয়া হয়েছিল। জিজ্ঞাসাবাদ শেষে আবার বাসায় চলে এসেছি।’

আজ শনিবার রাতে পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তার এসব কথা বলেন। তাঁর স্ত্রী মাহমুদা খানম হত্যার ঘটনায় জড়িত বলে অভিযোগ ওঠা কয়েকজনের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, চট্টগ্রামে বাবুল আক্তারকে সবাই চিনতেন। কিন্তু তিনি অনেককেই চেনেন না। তাই তাঁদের বিষয়ে তিনি বলতে পারবেন না।

জিজ্ঞাসাবাদ করতে কেন তাঁকে গভীর রাতে আটক করা হলো— এ প্রশ্নের সরাসরি কোনো জবাব না দিয়ে এসপি বাবুল বলেন, আমি মামলার বাদী। তদন্তের বিষয়ে আমাকে জিজ্ঞাসাবাদ করার জন্য নেওয়া হয়েছিল।

স্ত্রীর সঙ্গে তাঁর কোনো দ্বন্দ্ব ছিল কি না, জানতে চাইলে বাবুল বলেন, ‘না, এমন কিছু ছিল না। আমাদের সম্পর্ক ভালো ছিল, এসব ফালতু কথা।’

ডিবি কার্যালয়ে ডেকে নিয়ে ১৪ ঘণ্টা কী জিজ্ঞাসা করা হয়েছে, জানতে চাইলে বাবুল আক্তার বলেন, ক্রিমিনালরা অনেক তথ্য দিয়েছে, যেসব তথ্য দিয়েছে তা নিয়ে এবং তদন্তের বিষয়ে আলাপ-আলোচনা করতে তাঁকে ডেকে নেওয়া হয়েছিল।
জানতে চাইলে রাতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, একটা কথা উঠলে তা তো পরিষ্কার করতে হবে। বাবুল আক্তারকে নিয়ে ক্রিমিনালদের সামনাসামনি করা হয়েছে । তারা যা বলেছে, তা যাচাই করা হয়েছে। এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, আমরা সবকিছুই প্রকাশ করব আরও একটু সময় নিয়ে।

তবে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক বলেন, বাবুল আক্তারকে গ্রেপ্তার করা হয়নি। বাবুল আক্তার মামলার বাদী। মামলার কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে তথ্য পাওয়ার জন্য তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতুকে গত ৫ মে চট্টগ্রামে তাঁদের বাসার কাছে কুপিয়ে ও গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। প্রথম আলো

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে