,

যানবাহনের ফিটনেস ঠিক করা সম্ভব হচ্ছে না : ওবায়দুল কাদের

photo-1466420277নিউজ ডেস্ক : সড়কে চলাচলরত যানবাহনের ফিটনেস ঠিক করা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ শনিবার দুপুরে আশুলিয়ায় ড্রেনেজসহ নবনির্মিত দুই কিলোমিটার সড়কের উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন ওবায়দুল কাদের।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বাইপাইল-আব্দুল্লাহপুর মহাসড়কের এ প্রকল্প ১৪ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে।

নবনির্মিত এ সড়ক নির্মাণের কারণে ঈদুল ফিতরের সময় ও বর্ষা মৌসুমে যাত্রীদের দুর্ভোগ লাঘব হবে বলে সেতুমন্ত্রী আশা প্রকাশ করেন।

ওবায়দুল কাদের বলেন, ‘আমরা অনেক সময় লোভ আর লাভের জন্য জনগণের স্বার্থকে বিকিয়ে দেই।’

সড়ক ও নৌপরিবহনের ফিটনসের কথা প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘সদরঘাটের অবস্থা ভালো হলেও সড়কে চলাচলরত যানবাহনের ফিটনেসটা ঠিক করা  সম্ভব হচ্ছে না, তবে তার জন্য আমরা কাজ করে যাচ্ছি।’

ওবায়দুল কাদের বলেন, ‘আগামী বছরের জানুয়ারি মাসে বিমানবন্দর থেকে ঢাকা ইপিজেড পর্যন্ত প্রায় ৩২  কিলোমিটার সড়কে বিদেশি অর্থায়নে এক্সপ্রেস এলিভেটেডওয়ে নির্মাণের কাজ শুরু হবে। এর নিচ দিয়ে চারটি ওয়ে থাকবে যানচলাচলের জন্য। এ ছাড়া প্রধানমন্ত্রী আগামীকাল রোববার আরো কয়েকটি কাজের উদ্বোধন করবেন।’

সড়ক ও জনপথের (সওজ) প্রধান নির্বাহী প্রকৌশলী আতাউর রহমানসহ জ্যেষ্ঠ কর্মকর্তারা সড়ক উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে