বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশেও হবে পাতাল রেল : প্রধানমন্ত্রী

Pmনিউজ ডেস্ক : ঢাকা-চট্টগ্রাম রুটে বিরতিহীন ট্রেন ‘সোনার বাংলা এক্সপ্রেস’ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শনিবার রাজধানীর কমলাপুর রেলস্টেশনে এক অনুষ্ঠানে ট্রেনটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি। একই সঙ্গে খিলগাঁও ফ্লাইওভারের ইউলুপ ও হাতিরঝিল ইউলুপের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

বিরতিহীন ট্রেনের উদ্ধোধনী অনুষ্ঠানে বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘বাংলাদেশেও পাতাল রেল এবং বুলেট ট্রেনের মতো আধুনিক রেলনেটওয়ার্ক গড়ে তোলার পরিকল্পনা নেয়া হচ্ছে।’

ঢাকা-চট্টগ্রামে চলাচলকারি এই এক্সপ্রেস ট্রেনটিতে যাত্রীবাহী বগি থাকছে ১৬টি । এতে শীতাতপ নিয়ন্ত্রিত কোচের পাশাপাশি শীতাতপহীন কোচও থাকছে। তবে এ ট্রেনে শীতাতপ নিয়ন্ত্রিত কোচের সংখ্যাই বেশি।

সোনার বাংলা এক্সপ্রেস পাঁচ ঘণ্টা ৪০ মিনিটে  ঢাকা থেকে চট্টগ্রাম এবং চট্টগ্রাম থেকে ঢাকা পৌঁছবে। সকাল ৭টায় ঢাকার কমলাপুর থেকে যাত্রা করে দুপুর সাড়ে ১২টায় চট্টগ্রাম পৌঁছবে। ট্রেনটি বিকেল ৫টায় চট্টগ্রাম থেকে ছেড়ে রাত ১০টা ৪০ মিনিটে কমলাপুর স্টেশনে পৌঁছবে। ট্রেনটি ঢাকা বিমানবন্দর স্টেশন ছাড়া অন্য কোনো স্টেশনে থামবে না।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত