,

ঈদের আগেই পোশাক শ্রমিকদের বেতন বোনাস দাবি

 

নিজস্ব প্রতিবেদক : আগামী ২০ রমজানের মধ্যে পোশাক শ্রমিকদের বেতন-ভাতা, বোনাস পরিশোধের দাবি জানিয়েছে বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ।শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে ২৫টি সংগঠনের ব্যানারে এ দাবি জানানো হয়।সমাবেশে বক্তারা বলেন, শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয় ২০ রমজানের মধ্যে গার্মেন্টসসহ সব শিল্প প্রতিষ্ঠানের বেতন বোনাস পরিশোধের নির্দেশ দিয়েছেন। নির্দেশনার আর মাত্র ২ দিন বাকি। অথচ কোনো প্রতিষ্ঠানই শ্রমিকদের বেতন বোনাস পরিশোধের উদ্যোগ নিচ্ছে না।

 

Manobbondon20160610061049
বক্তারা বলেন, প্রতি বছরের মত গার্মেন্টস মালিকরা ঈদের প্রাক্কালে শ্রমিকদের পাওনা বেতন বোনাস পরিশোধ করেন। শেষ মুহুর্ত হওয়ায় শ্রমিকরা বাড়িতে গিয়ে ঈদ করতে পারে না। তাই নির্দিষ্ট সময়ের আগে শ্রমিকদের বেতন পরিশোধ করে দেওয়া হোক। সমাবেশে আরো বক্তব্য রাখেন গার্মেন্টস কর্মচারী ফেডারেশনেরর সভাপতি নাজিম উদ্দিন, টেক্সটাইল অ্যান্ড গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের সভাপতি শাহ মোহাম্মদ আবু জাফর, স্বাধীন গার্মেন্টস শ্রমিক ফেডারেশনেরর সভাপতি দেলোয়ার হোসেন প্রমুখ।
একই দাবিতে আরেকটি মানববন্ধন করেছে জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন। ফেডারেশনের সভাপতি আমিরুল হক আমিন বলেন, ২০ রোজার মধ্যে কোনো প্রতিষ্ঠানই বকেয়া বেতন বোনাস পরিশোধ করতে পারবে না। এতে শ্রমিকদের ভোগান্তি বাড়বে। সরকারের উচিৎ এ বিষয়ে দ্রুত পদক্ষেপ গ্রহণ করা।

তিনি বলেন, বিভিন্ন কারখানায় ঈদের আগে শ্রমিকদের ছাটাই করা হচ্ছে। এর ফলে শ্রমিকরা মানবেতর জীবন কাটাচ্ছেন।

মানববন্ধন থেকে শ্রমিকদের পুনরায় কর্মস্থলে ফিরিয়ে নেওয়ার আহ্বান জানান তিনি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে