,

দেশের সকল কারাগারে রেড অ্যালার্ট জারি

1460137797_14_132906দেশের সকল কারাগারে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। সংশ্লিষ্ট গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে এমন সিদ্ধান্ত নিয়েছেন কারা কর্তৃপক্ষ। আজ শুক্রবার রাত থেকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দিন সাংবাদিকদের বলেছেন, গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে এই রেড অ্যালার্টের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রেড অ্যালার্ট জারি অবস্থায় কারাগারে থাকা বন্দীদের খাবার, কারাগারে আসা কাগজপত্র পরীক্ষা-নিরীক্ষা করা হবে। কারাগারে দর্শনার্থীরা তল্লাশির পর বন্দীদের সঙ্গে দেখা করতে পারবেন। এ ছাড়া কারা ফটকের সামনে বহিরাগত কেউ ঘোরাফেরা করতে পারবে না। কারাগারের ভেতরে-বাইরে দায়িত্বরত ব্যক্তিরা যদি দায়িত্বে অবহেলা করেন, তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে জানিয়েছেন তিনি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে