,

ইইউ থেকে বৃটেনের সরে আসা বাংলাদেশের জন্য উপকারী হবে না

 
নিজস্ব প্রতিবেদক : গণভোটে ইউরোপীয় ইউনিয়ন থেকে বৃটেনের সরে আসার ফল বাংলাদেশের জন্য উপকারি নয় বলে মনে করছেন অর্থনীতিবিদ ড. দেবপ্রিয় ভট্টাচার্য। তিনি বলেছেন, সামগ্রিকভাবে বৃটেনের ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে যাওয়ার এই সিদ্ধান্ত বাংলাদেশের জন্য উপকারী না। বাণিজ্যিক দিক থেকে, ইতোপূর্বে বাংলাদেশসহ স্বল্পউন্নত দেশগুলোকে ইউরোপীয় ইউনিয়ন যেসব সুযোগ সুবিধা দিত তা বৃটেন আলাদাভাবে দেবে কি না সেটি বৃটেনকে স্পষ্ট করতে হবে।

2015_07_06_10_42_06_T8sSPECIpMMXAIM0dKpb8gGPbqHueY_original

 

আমার ধারণা, বৃটেন সেটা দেবে। দ্বিতীয়ত, বৃটেনের ভেতর দিয়ে বাংলাদেশের যেসব পণ্য ইউরোপের অন্যান্য দেশের বাজারে যেত সেগুলোর ব্যয় বৃদ্ধি পাবে। কারণ, পরিবহন ও বীমা সংক্রান্ত নানাবিধ ব্যয় বৃদ্ধি পাবে। তৃতীয়ত, পাউন্ডের দর পতন হয়েছে। ইউরোর দামও কিছুটা নেমে যাবে। এটা আমাদের বাণিজ্য সক্ষমতার উপর প্রভাব ফেলবে।

 

 

তিনি বলেন, আগে আমরা ইউরো বা পাউন্ড থেকে যে পরিমাণ টাকা পেতাম এখন তার চেয়ে কম টাকা পাব। এতে সব দেশেরই অর্থনীতি প্রভাবিত হবে।ড. দেবপ্রিয় বলেন, আরেকটি বিষয় নিয়ে আমি নিশ্চত না যে বৃটেনের আলাদা হয়ে যাওয়ার ফলে ওই দেশে বাংলাদেশের শ্রমবাজার বৃদ্ধি হবে কি না। অনেকে বলছেন, যেহেতু ইউরোপের অন্যান্য দেশ থেকে অভিবাসন কমে যাবে সেহেতু স্বল্পউন্নত দেশের শ্রমিকদের বৃটেনে যাওয়ার সুযোগ বাড়বে। কিন্তু, এ বিষয়ে আমি নিশ্চিত নই, কারণ, যে মনোভাবের ভিত্তিতে এই সিন্ধান্তটি বৃটিশ জনগণ নিল তা সেই সম্ভাবনার কথা বলে না।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ