,

মুকুল রানাই ‘জঙ্গি’ শরীফ: স্বরাষ্ট্রমন্ত্রী

minister_নিউজ ডেস্ক : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল দাবি করেছেন, বন্দুকযুদ্ধে নিহত শরীফুল ইসলাম হাদি-১ মুকুল রানা নাম নিয়ে ব্লগার হত্যায় জড়িত ছিলেন।  শুক্রবার নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ দাবি করেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সন্ত্রাসীদের অনেক নাম থাকে। তেমনি মুকুল রানার শরীফুল ইসলাম ছাড়া আরও বেশ কয়েকটি নাম ছিল।

তিনি বলেন, ‘এসব জঙ্গিরা একেকজন, একেক জায়গায়, একেক সময়, একেক নাম ধারণ করে। তারা পুলিশের কাছে যখন যে নাম স্বীকার করে, তাই প্রকাশ করা হয়।’

এ সময় ইচ্ছাকৃতভাবে পুলিশ কোনো ক্রসফায়ার বা বন্দুকযুদ্ধ সংঘটিত করেনি বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

তিনি আরও বলেন, ‘ক্রসফায়ার আমাদের পুলিশরা করে নাই। কারণ, আমাদের মূল উদ্দেশ্য অপরাধীদের থেকে তথ্য নেয়া এবং তাদের কর্মকাণ্ড নস্যাৎ করে দেয়া। কাজেই কোনো ক্রসফায়ার আমাদের পুলিশ করেনি; বরং আত্মরক্ষা কিংবা তাকে ধরতে গিয়ে এ ধরনের ঘটনাগুলো ঘটেছে।’

ঈদে আইনশৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতেই বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছিল বলে জানান মন্ত্রী।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে