,

লিফট কেটে দুই প্রতিমন্ত্রীসহ ৯ জনকে উদ্ধার

polokনিউজ ডেস্ক : রাজধানীর কারওয়ান বাজারের জাহাঙ্গীর টাওয়ারের লিফটে আটকা পড়েছিলেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু ও আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকসহ ৯ জন। পরে দমকলকর্মীরা গিয়ে লিফট কেটে তাদের উদ্ধার করে।

জানা গেছে, বৃহস্পতিবার মধ্যরাতে বেসরকারি চ্যানেল একুশে টেলিভিশনের টকশোতে অংশ নিয়ে নামার সময় লিফটে আটকা পড়েছিলেন তারা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে লিফট কেটে তাদের উদ্ধার করেন।

দুই প্রতিমন্ত্রী ছাড়াও এ সময় একুশের রাত টকশোর উপস্থাপক অঞ্জন রায়, বিদ্যুৎ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা (পিআরও), পলকের দু’জন এপিএস, জাহাঙ্গীর নামের একজন সুপারভাইজার, প্রযোজক ফারুক এবং কৃষিবিদ দেবু ভট্টাচার্য লিফটের ভেতর ছিলেন।

জানা গেছে, ওই সময় লিফটের ম্যাগনেট ফেল করেছিল। এতে ৭তলা থেকে নিচে নেমে বের হতে পারছিলেন না তারা।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কন্ট্রোল রুমের ডিউটি অফিসার ভোজন সরকার জানান, ভবনের কর্মীরা অনেক চেষ্টা করে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিসের কর্মীরা আটকা পড়াদের অক্ষত অবস্থায় উদ্ধার করেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে