,

কমলাপুরে আজ বিক্রি হচ্ছে ৩ জুলাইয়ের টিকিট

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর কমলাপুর রেলস্টেশনে আজ শুক্রবার বিক্রি হচ্ছে আগামী ৩ জুলাইয়ের অগ্রিম টিকিট। ভোর হতেই শত শত মানুষ টিকিট সংগ্রহে লাইনে দাঁড়িয়েছে। বলা যায়, তিল ধারণের জায়গা নেই কমলাপুরে।

 

 

road-accident..._103291

শুক্রবার (২৪ জুন) সকাল ৮টা থেকে কমলাপুর রেলস্টেশনে টিকিটি বিক্রি শুরু হয়।

এদিকে টিকিট কালোবাজারি ও বিশৃঙ্খলা এড়াতে এবার লাইনে দাঁড়িয়ে থাকা প্রত্যেককে সিরিয়াল নম্বর ও নামসহ টোকেন ধরিয়ে দেওয়া হয়েছে। এ টোকেন দেখিয়েই এবার মিলবে কাঙ্ক্ষিত টিকিট।
টিকিট পেতে কাউন্টারগুলোর সামনে দীর্ঘ লাইন রয়েছে। তবে অন্য বছরের তুলনায় এবার টিকিট প্রাপ্তিতে তেমন ভোগান্তি নেই বলে জানিয়েছেন টিকিট প্রত্যাশিরা। এদিকে গতকাল সকাল ৮টায় টিকিট বিক্রি শুরুর এক ঘণ্টার মধ্যেই কাউন্টার ফাঁকা হয়ে যায়। তখনও অর্ধেক টিকিট ছিল অবিক্রিত। এরপর সারাদিন ধরে বাকি টিকিট বিক্রি হয়। রেলের এক বুকিং সহকারি বলেন, আমরা টিকিট নিয়ে বসে আছি, অথচ যাত্রী নেই, এমন ঘটনা দুর্লভ।
তবে শুক্রবার কয়েকজন টিকিট প্রত্যাশির সঙ্গে কথা বলে জানা গেছে, মূলত ট্রেনের ভাড়া বাড়ানোর পর বাস ও ট্রেনের ভাড়া প্রায় সমান হয়ে যাওয়ায় অনেকেই এখন আর কষ্ট করে লাইনে দাঁড়িয়ে ট্রেনের টিকিট নিতে আসেন না। যারা পরিবার নিয়ে একটু নিরাপদে যাওয়ার কথা ভাবেন তারাই এই কষ্টটা করেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে