বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

১ জুলাই থেকে বিআরটিসির বিশেষ সার্ভিস

146669742924নিজস্ব প্রতিবেদক : ঈদুল ফিতর উপলক্ষে যাত্রীদের সুবিধার্থে বিশেষ বাস সার্ভিস দেবে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট করপোরেশন (বিআরটিসি)। বৃহস্পতিবার বিআরটিসি সূত্রে এ তথ্য জানা গেছে।

ঢাকা থেকে বিভিন্ন জেলায় বিআরটিসির ৪৫০টি বাস এবং ঢাকার বাইরের জেলা থেকে বিভিন্ন গন্তব্যে ৪০০টি বাস আগামী ১ থেকে ৯ জুলাই পর্যন্ত ‘ঈদ স্পেশাল সার্ভিস’ হিসেবে চলাচল করবে।

ঢাকাস্থ মতিঝিল, জোয়ারসাহারা, কল্যাণপুর, গাবতলী, মোহাম্মদপুর, মিরপুর দ্বিতল বাস ডিপো এবং গাজীপুর ও নারায়ণগঞ্জ বাস ডিপো (ফুলবাডিয়াস্থ সিবিএস-২) থেকে বাসের অগ্রিম টিকিট সংগ্রহ করা যাবে। অগ্রিম টিকিট সংগ্রহ করা যাবে ২৬ জুন থেকে।

এ ছাড়া ঈদের দিন সায়েদাবাদ, মহাখালী ও গাবতলী ডিপোতে ৫০টি বিআরটিসির বাস স্ট্যান্ডবাই থাকবে।

এ সংক্রান্ত বিস্তারিত তথ্য বিআরটিসির ওয়েবসাইটে (www.brtc.gov.bd) পাওয়া যাবে।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত