,

নাশকতার এক মামলায় মেয়র মান্নানের জামিন

 

নিজস্ব প্রতিবেদক :গাজীপুর সিটি করপোরেশনের সাময়িক বরখাস্ত হওয়া মেয়র অধ্যাপক এম এ মান্নানের ছয় মাসের অন্তবর্তীকালীন জামিন মঞ্জুর করেছেন হাইকোর্ট। জেলা সদর জয়দেবপুর থানায় নাশকতার অভিযোগে করা এক মামলায় তাঁকে জামিন দেওয়া হয়েছে।

 

photo-1466682901

এক আবেদনের শুনানি শেষে আজ বৃহস্পতিবার বিচারপতি মো. শওকত হোসেন ও বিচারপতি কে এম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন।

আদালতে মেয়র মান্নানের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী এ জে মোহাম্মদ আলী। তার সঙ্গে ছিলেন অ্যাডভোকেট আবু হানিফ। অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারি অ্যাটর্নি জেনারেল আমিনুর রহমান চৌধুরী টিকু।

পরে আমিনুর রহমান চৌধুরী টিকু সাংবাদিকদের জানান, ২০১৩ সালের ১৮ ফেব্রুয়ারি আব্দুল মান্নানের বিরুদ্ধে নাশকতার অভিযোগে মামলা করা হয়। ২০১৬ সালের ৫ এপ্রিল এই মামলায় তাঁর বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেয় পুলিশ। এ মামলায় তাঁকে শ্যোন অ্যারেস্ট দেখানো হয়।

অধ্যাপক এম এ মান্নানকে গত ১৫ এপ্রিল রাতে কালিয়াকৈরের মৌচাক এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে