বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরে আইনজীবী হত্যায় ৫ জনের মৃত্যুদণ্ড

lowনিউজ ডেস্ক : আট বছর আগে গাজীপুরে শিক্ষানবিশ আইনজীবী মো. ফিরোজ জামান সোহেল হত্যা মামলার পাঁচজনকে মৃত্যদণ্ড দিযেছেন আদালত। একই সঙ্গে প্রত্যেক আসামিকে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে গাজীপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো. ফজলে এলাহী ভূইয়া এ রায় ঘোষণা করেন।

গাজীপুর আদালত পুলিশের পরিদর্শক মো. রবিউল ইসলাম জানান, দুই আসামির উপস্থিতিতে বিচারক এ রায় দেন। বাকি তিন আসামি পলাতক রয়েছেন।

ফাঁসির দণ্ডপ্রাপ্তরা হলেন গাজীপুরের মধ্য ছায়াবীথি এলাকার রফিকুল ইসলামের বাড়ির ভাড়াটিয়া আব্দুর রউফের স্ত্রী আমেনা বেগম (৫৩), আব্দুর রউফের তিন ছেলে সজল (২৮),  মো. তিথি (৩১) ও বাপ্পি (৩৩) এবং কাপাসিয়ার ফুলবাড়িয়া গ্রামের কফিল উদ্দিন মাস্টারের ছেলে বাদল (৪২)। এদের মধ্যে আমেনা বেগম, সজল ও বাপ্পি পলাতক রয়েছে।

গাজীপুর আদালতের এপিপি আতাউর রহমান জানান, ২০০৮ সালে ৯ মার্চ পূর্বশত্রুতার জের ধরে আসামিরা পরস্পর যোগসাজশে আইনজীবী ফিরোজ্জামান সোহেলকে হত্যা করে। পরে সোহেলের বাবা সোহরাব উদ্দীন ভান্ডারি বাদী হয়ে জয়দেবপুর থানায় হত্যা মামলা দায়ের করেন।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত