চুরি-ছিনতাই রোধেও গুলি করবে পুলিশ : ডিএমপি
নিউজ ডেস্ক : ঈদে চুরি, ছিনতাই, চাঁদবাজি ও রাহাজানি রোধে প্রয়োজনে পুলিশ গুলি করবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া।
বৃহস্পতিবার দুপুরে রাজধানীর গাবতলী বাস টার্মিনালে আইন-শৃংখলা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময় সভায় এ মন্তব্য করেন তিনি।
এক প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার বলেন, পুলিশ কাউকে ক্রসফায়ারে দেয় না, আত্মরক্ষার্থে এনকাউন্টারে যেতে হয়।
তিনি বলেন, ঈদে জননিরাপত্তায় পর্যাপ্ত ব্যবস্থা নেয়া হয়েছে। চুরি, ছিনতাই, চাঁদাবাজি এমনকি রাহাজানি প্রতিরোধে প্রয়োজনে পুলিশকে গুলি করতে বলা হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ফারুক তালুকদার সোহেল।











