বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

লিফলেট-বই পাঠিয়ে তারানাকে ভয় দেখানোর অভিযোগ

 
নিজস্ব প্রতিবেদক : যুদ্ধাপরাধে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ছবি সম্বলিত প্রচারপত্র ও বই পাঠিয়ে পাঠানো হয়েছে বলে জান‍ান ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম ।

 

 

Halem

বুধবার সন্ধ্যায় একইসঙ্গে দুটি উগ্রপন্থি বইও তাকে পাঠানো হয়।

তারানা হালিম জানান, রাতে ‘পার্সেল সার্ভিসের মাধ্যমে দুটি ছোট আকারের জিহাদি বই ও একটি লিফলেট পাঠানো হয় আমার বাসার ঠিকানায়।’ বাসার নিরাপত্তাকর্মীদের পার্সেল দেখে সন্দেহ হলে তারা সেটি খুলে আমাকে এ বিষয়ে জানায়।

প্রচারপত্রের উপরে মুজাহিদের ছবি রয়েছে জানিয়ে প্রতিমন্ত্রী জানান, সেখানে লেখা রয়েছে, যুদ্ধাপরাধীদের বিচার করা অন্যায় এবং এগুলো রাজনৈতিক হত্যাকাণ্ড। একাত্তরে মুক্তিযুদ্ধ চলাকালে সাংবাদিক, শিক্ষকসহ বুদ্ধিজীবী হত্যা এবং সাম্প্রদায়িক হত্যা-নির্যাতনের দায়ে গত বছর ২১ নভেম্বর মুজাহিদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

মুক্তিযুদ্ধে নিহতের সংখ্যা নিয়ে সংশয় প্রকাশ করে খালেদা জিয়ার বক্তব্যের প্রতিবাদে গত ২৯ ডিসেম্বর গুলশানে তার বাসা ঘেরাও কর্মসূচিতে ছিলেন তারানা হালিম।

যুদ্ধাপরাধের বিচারে দণ্ডিত হয়ে সর্বোচ্চ শাস্তি কার্যকর হয়েছে আরও তিন জামায়াত নেতার।

‘জিহাদি’ বই ও প্রচারপত্র পাঠানোর বিষয়ে তারানা হালিম বলেন, “ভয় দেখানো বা বিরক্ত করার জন্যই এ কাজ করা হতে পারে। এসব ‍বিষয়ে ভয় পাই না। তবে তারা আমার বাসার ঠিকানা কীভাবে পেল তা চিন্তার বিষয়।

বিষয়টি গুলশান থানায় জানানোর পর রাতেই পুলিশ এসে ওই বই ও প্রচারপত্র নিয়ে গেছে বলে জানান তিনি।

এর আগে গত পহেলা বৈশাখেও প্রাণনাশের হুমকি পেয়েছিলেন সাংস্কৃতিক অঙ্গণ থেকে রাজনীতিতে আসা তারানা হালিম। সে সময় নববর্ষের শুভেচ্ছা উপহার হিসেবে তাকে পাঠানো এক পার্সেলে র‌্যাপিং পেপারে মোড়ানো কাফনের কাপড়, আতর ও গোলাপজল ছিল।

গত বছর সেপ্টেম্বরে অনিবন্ধিত মোবাইল সিম বন্ধের প্রক্রিয়া নিয়ে টেলিফোনে হুমকি দেওয়া হয় তারানা হালিমকে।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত