,

কাল মোটরসাইকেলের নিবন্ধন হবে মানিক মিয়া অ্যাভিনিউয়ে

motor-bike_117559নিজস্ব প্রতিবেদক : ২৩ জুন আন্তর্জাতিক সিভিল সার্ভিস দিবস উপলক্ষে দাপ্তরিক সেবা মানুষের দোরগোড়ায় নিয়ে আসার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথোরিটি(বিআরটিএ)। এদিন রাজধানীর মানিকমিয়া অ্যাভিনিউতে মোটরসাইকেলের স্পট রেজিস্টেশন দেয়া হবে। সকাল ১০ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত এই সেবা দেয়া হবে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিআরটিএ এই তথ্য নিশ্চিত করেছে।

এ বিষয়ে বিআরটিএর পরিচালক (অপারেশন) মুহাম্মদ শওকত আলী ঢাকাটাইমসকে বলেন. ‘স্পটে মোটরসাইকেল রেজিস্ট্রেশন এই প্রথম। এই উদ্যোগে সাড়া পাওয়া গেলে ভবিষ্যতে এমন স্পট রেজিস্ট্রেশনের উদ্যোগ নেয়া হবে। ২৩ জুন মানিক মিয়া অ্যাভিনিউতে বিআরটিএর একাধিক টিম মোটরসাইকেল মালিকদের সেবা দিতে প্রস্তুত থাকবে।’

বিআরটিএর পক্ষ থেকে বলা হয়েছে আগ্রহীসেবাগ্রহীতাগণ মোটরসাইকে রেজিস্টেশনের প্রয়োজনীয় কাগজপত্র ও মোটরসাইকেলসহ নির্ধারিত সময়ের মধ্যে হাজির হয়ে মোটরসাইকেলের রেজিস্টেশন করাতে পারবেন। স্পটে রেজিস্টেশন করাতে মোটরসাইকেল কেনার সকল কাগজপত্র, জাতীয় পরিচয়পত্র, তিন কপি পাসপোর্ট সাইজের ছবি নিয়ে আসতে হবে। মোটরসাইকেলও আনতে হবে। ব্যক্তিগত মোটরসাইকেল না হলে প্রতিষ্ঠানের প্যাডে মালিকানার সনদ আনতে হবে। টাকা জমা দেওয়া যাবে, নিকটস্থ ব্যাংকের শাখায় কিংবা বুথে।

নির্ধারিত ব্যাংকের নিকটস্থ শাখা ও বুথের ঠিকানা পাওয়া যাবে www.brta.gov.bd এই ওয়েবসাইটে। এছাড়াও মানিক মিয়া অ্যাভিনিউতে স্থাপিত এনআরবি ব্যাংকের একটি বিশেষ বুথেও প্রযোজ্য ফি জমা দেয়া যাবে।

১০০ সিসির বেশি মোটরসাইকেল নিবন্ধনে ১২ হাজার ৭৩ টাকা লাগবে। ১০০ সিসি পর্যন্ত লাগবে ৯ হাজার ৭৩ টাকা।

স্পটে রেজিস্টেশন করতে যেসব কাগজপত্র লাগবে

১. মালিক ও আমদানিকারক/ডিলার কতৃক যথাযথভাবে পূরণ ও স্বাক্ষর করা নির্ধারিত আবেদনপত্র।

২. মালিকের ৩ কপি সদ্য তোলা স্ট্যাম্প সাইজের রঙিন ছবি

৩. বিল অব এন্ট্রি, ইনভয়েস, বিল অব লেডিং ও এলসিএ কপি ( ফটোকপি আমদানিকারক অথবা শো রুম মালিক কতৃক সত্যায়িত)

৪. সেলা সার্টিফিকেট/সেল ইন্টিমেশন/বিক্রয় প্রমাণপত্র

৫. প্যাকিং লিস্ট, ডেলিভারী চালান ও গেইট পাশ

৬. (ক) মূসক-১, (খ) মূসক-১১(ক) এবং (গ) ভ্যাট পরিশোধের চালান

৭. সিকেডি মোটরযানের ক্ষেত্রৈ বিআরটিএ’র টাইপ অনুমোদন ও অনুমোদিত সংযোজনী তালিকা

৮. রেজিস্ট্রেশন ফি জমাদানের রসিদ

৯. ব্যক্তি মালিকানাধীন আবেদনকারীর ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র/ পাসপোর্ট/ টেলিফোন বিল/ বিদ্যুৎ বিল ইত্যাদির যে কোন একটির সত্যায়িত ফটোকপি এবং মালিক প্রতিষ্ঠান হলে প্রতিষ্ঠানের প্যাডে চিঠি।

১০. ১২৫ ও তদুর্ধ সিসি ক্ষমতাসম্পন্ন মোটরসাইকেল রেজিস্ট্রেশনের ক্ষেত্রে ৫০(পঞ্চাশ) টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে অঙ্গিকারনামা (অঙ্গিকারনামার নমুনা ওয়েবসাইটে ও স্পটে পাওয়া যাবে।) ঢাকাটাইমস

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে