,

ট্রাককে পিকআপভ্যানের ধাক্কা, প্রাণ গেল তিনজনের

নিজস্ব প্রতিবেদক :গাজীপুরের শ্রীপুর উপজেলার এমসি বাজার এলাকায় একটি ট্রাককে ধাক্কা দেওয়ার পর দুমড়েমুচড়ে যায় পিকআপভ্যান। এতে তিনজন নিহত ও দুজন আহত হয়েছে। তাঁদের লাশ মাওনা হাইওয়ে পুলিশ ফাঁড়িতে রাখা হয়।

 

130020_137
আজ বুধবার ভোর ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় হতাহত ব্যক্তিদের পরিচয় পাওয়া যায়নি। নিহত তিনজনের লাশ মাওনা হাইওয়ে পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে। আহত দুজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মাওনা হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, পিকআপভ্যানটি ঢাকা থেকে ময়মনসিংহ যাচ্ছিল। পথে এমসি বাজার এলাকায় ট্রাককে সজোরে ধাক্কা দেয় পিকআপভ্যানটি। এতে পিকআপভ্যানের সামনের অংশ দুমড়েমুচড়ে তিন যাত্রী ঘটনাস্থলেই নিহত হন।

মাওনা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজ জানান, সম্ভবত ঢাকা থেকে মাছ-সবজি বিক্রি করে পিকআপভ্যানে করে ময়মনসিংহে যাচ্ছিলেন ছয়জন। পথে দুর্ঘটনার কবলে পড়ে প্রাণ যায় তিনজনের।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে