,

পুরোহিতকে হত্যার হুমকি: সাবেক সেনা কর্মকর্তার হস্তলিপি পরীক্ষা

 

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর রামকৃঞ্চ মিশনের পুরোহিতকে হত্যার ‍হুমকির ঘটনায় অবসরপ্রাপ্ত এক সেনা কর্মকর্তার হস্তলিপি পরীক্ষা করেছে পুলিশ। মঙ্গলবার রাতে (২১ জুন) ওয়ারী থানার অফিসার ইনচার্জ (ওসি) জিহাদ হোসেন বাংলামেইলকে এ তথ্য নিশ্চিত করেন।তিনি জানান, পুরোহিত শ্রী শ্রী মৃদুল মহারাজ গোস্বামীকে হত্যার হুমকির ঘটনায় এ বি সিদ্দিক নামে এক সাবেক সেনা কর্মকর্তাকে কিশোরগঞ্জ থেকে আনা হয়েছিল। তার হাতের লেখা মিলিয়ে ছেড়ে দেয়া হয়েছে।

2016_06_16_09_55_00_HTh2fgVjlICgrxXavCrURFWEFbUTEY_original

 

তিনি আরো জানান, কিশোরগঞ্জের যে ঠিকানা থেকে চিঠি পাঠিয়ে হত্যার হুমকি দেয়া হয়েছিল, সেই ঠিকানায় যোগাযোগ করে এ বি সিদ্দিককে ওয়ারী থানায় দেখা করতে বলা হয়। পুলিশের আহ্বানে সাড়া দিয়ে দুপুরে তিনি ওয়ারী থানায় হাজির হন। তার হাতের লেখা পরীক্ষা করা হয়। কিন্তু চিঠির লেখার সাথে কোনো মিল না পাওয়ায় ছেড়ে দেয়া হয়েছে।

ওসি জানান, এবি সিদ্দিক বর্তমানে কিশোরগঞ্জে পেট্রোলপাম্প ও মৎস খামার ব্যবসায় নিয়োজিত। প্রাথমিকভাবে ধারণা হচ্ছে, তাকে ফাঁসানোর জন্যই ভুল ঠিকানা ব্যবহার করে রামকৃঞ্চ মিশনের পুরোহিতকে হুমকি দেয়া হয়েছে।

ওয়ারী ডিসি কার্যালয়ে এ বি সিদ্দিক সাংবাদিকদের বলেন, ১৮ বছর সেনাবাহিনীতে চাকরির পর অবসরে যান তিনি। এরপর খিলক্ষেতে স্ত্রীর বাড়ি বিক্রি করে কিশোরগঞ্জে বৌলাই এলাকায় একটি পেট্রোল পাম্প ও মাছের খামার নির্মাণকাজ শুরু করেন। তিন–চার মাস আগে পুলিশ-র‍্যাবের কাছে তিনি মাদক, জুয়া ব্যবসার সঙ্গে জড়িত বলে অভিযোগ করে একটি পক্ষ। তখন স্থানীয় পুলিশ প্রশাসনকে জানান তিনি। ওই পক্ষই এবারও রামকৃষ্ণ মিশনে চিঠি দিয়ে তাকে হয়রানি করছে বলে তার ধারণা।

এর আগে ত ১৫ জুন ইসলামিক স্টেটের (আইএস) নামে চিঠি পাঠিয়ে ঢাকার রামকৃঞ্চ মিশনের সহ-সম্পাদক স্বামী সেবানন্দকে হত্যার হুমকি দেয়া হয়। ওই ঘটনার ভিডিও ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ। ফুটেজে দেখা যায়, মোটরসাইকেলে করে লিকলিকে গড়নের এক যুবক রামকৃষ্ণ মিশনের ফটকে এসে চিঠি দিয়ে গেছে। পরে এ ঘটনায় রামকৃঞ্চ মিশনের পক্ষ থেকে ওয়ারী থানায় একটি জিডি করা হয়।

এদিকে ধর্মগুরুকে হত্যার হুমকিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার বিএনপির একটি প্রতিনিধি গিয়ে তাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে