বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সংখ্যালঘুদের নিরাপত্তায় সরকারের উদ্যোগ সন্তোষজনক নয় : রানা দাশগুপ্ত

photo-1466509431নিউজ ডেস্ক : সংখ্যালঘুদের নিরাপত্তায় সরকারের নেওয়া উদ্যোগ সন্তোষজনক নয় বলে অভিযোগ করেছেন বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রানা দাশগুপ্ত।

আজ মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আয়োজিত অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ বিষয়ে আয়োজিত গোলটেবিল বৈঠকে রানা দাশগুপ্ত এ অভিযোগ করেন।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এ প্রসিকিউটর বলেন, ‘এখনো সন্তুষ্ট হওয়ার মতো কোনো অবস্থা আমাদের কাছে মনে হয়নি। সরকার, প্রশাসন ও রাজনৈতিক দল সামগ্রিক সমস্যা বিবেচনায় যথাযথ কার্যকর উদ্যোগ গ্রহণ করুক। আমরা দৃশ্যমান উদ্যোগ দেখতে চাই।’

রানা দাশগুপ্ত বলেন, অর্পিত সম্পত্তি নিয়ে তারা গভীর উদ্বেগ ও হতাশার মধ্যে আছেন। এর বাস্তবায়ন না হওয়ার জন্য একটি বিশেষ মহলের ষড়যন্ত্রকে দায়ী করেছেন তিনি।

মানবাধিকারকর্মী সুলতানা কামাল অবশ্য এর জন্য দায়ী করেছেন সরকারের আমলাদের।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) ট্রাস্টি বোর্ডের চেয়ারপারসন সুলতানা কামাল। অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ নিয়ে তিনি বলেন, ‘স্বয়ং প্রধানমন্ত্রী যে সদিচ্ছা সেটাকে ভূলুণ্ঠিত করা হচ্ছে, তাঁকে রীতিমতো অমান্য করা হচ্ছে এবং করছে কারা? সেই সরকারেরই নিয়োজিত আমলারা। আমাদের দুঃখের সঙ্গে বলতে হয়, মন্ত্রী মহোদয়ও কিছু ভূমিকা রেখেছেন।’

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত