বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মন্ত্রীর পদমর্যাদা পেলেন ঢাকার দুই মেয়র

15নিজস্ব প্রতিবেদক : ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের দুই মেয়র মন্ত্রীর পদমর্যাদা পেয়েছেন। এ ছাড়া নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়রকে উপমন্ত্রীর পদমর্যাদা দেওয়া হয়েছে।

এর ফলে ঢাকা উত্তরের মেয়র আনিসুল হক ও দক্ষিণের মেয়র সাঈদ খোকন মন্ত্রী হিসেবে এবং নারায়ণগঞ্জের মেয়র সেলিনা হায়াৎ আইভী উপমন্ত্রী হিসেবে সুযোগ-সুবিধা ভোগ করবেন।

আজ মঙ্গলবার মন্ত্রিপরিষদ সচিব মো. শফিউল আলম বিষয়টি জানিয়েছেন। মন্ত্রিপরিষদ সচিব বলেন, রুলস অব বিজনেস অনুযায়ী প্রধানমন্ত্রীর নির্দেশক্রমে এই মর্যাদা বৃদ্ধি করা হয়। এনটিভি অনলাইন