আমি ধর্ষিতা হইনি : সানি
বিনোদন ডেস্ক : একটি অতি জনপ্রিয় রিয়েলিটি শো-এর মাধ্যমে সানি লিওনকে ভারতীয় দর্শকের সঙ্গে পরিচয় করানো হয়েছিল। তখন তাকে ‘বিখ্যাত পর্নস্টার’ হিসেবেই চিনেছিলেন ভারতীয়রা। ক্রমশ বলিউডে তার পদার্পণ এবং একের পর এক ছবিতে উষ্ণতা ছড়ানো।
‘পর্নস্টার’ ইমেজের জন্যই সম্ভবত সানিকে প্রায় একই ধরনের ছবিতে এত দিন কাস্ট করা হয়েছে। ফলে, সানি লিওনের ছবিতে এক ধরনের একঘেয়েমি এসে গিয়েছে, এই অভিযোগ অনেকেই তুলতে শুরু করেছেন।
‘পর্নস্টার’ ইমেজের জন্য সানিকে হেনস্থার মুখেও পড়তে হয়েছে। কিন্তু তা সত্ত্বেও একবারের জন্য সানিকে পর্ন-দুনিয়ায় পা রাখা নিয়ে আফশোস করতে শোনা যায়নি। এবং এই সাহস পুঁজি করেই এগিয়েছেন তিনি। সম্প্রতি সংবাদসংস্থা এআইএনএস-কে দেয়া সাক্ষাৎকারে সানি বলেছেন, গোড়ার দিকে একটি বিশেষ দৃষ্টিতেই আমাকে দেখা হত। কিন্তু এখন গর্বের সঙ্গে বলতে পারি যে, মানুষ আমাকে গ্রহণ করেছেন। আমার ভাল কাজের জন্য তারা আমার প্রশংসা করছেন। আমি গর্বিত এই ভেবে যে, এই ইন্ডাস্ট্রিতে আমি স্টিরিওটাইপ্ড নই।
তার বিরুদ্ধে নানা কথা শোনা গেছে। গোড়ার দিকে হয়তো নানা বাধা তাকে অতিক্রম করতে হয়েছে। কিন্তু সেই সব দিনের তিক্ততা মনে রাখতে চান না সানি। বলছেন, আমার কোনও দুঃখজনক গল্প নেই। আমি আহত হইনি, আমি ধর্ষিতা হইনি, আমার শ্লীলতাহানি করা হয়নি।











