বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

হঠাৎ বেড়েছে তিস্তার পানি, নিম্নাঞ্চল প্লাবিত

tista-jugনিউজ ডেস্ক : ভারী বর্ষণ ও উজান থেকে ধেয়ে আসা পাহাড়ী ঢলে হঠাৎ বেড়েছে তিস্তা নদীর পানি। তিস্তার পানি বৃদ্ধি পাওয়ায় নীলফামারীর জেলার সাত উপজেলার নদী বেস্টিত চরগ্রামগুলো প্লাবিত হয়েছে বলে জানা গেছে

মঙ্গলবার সকাল ৬টা থেকে নীলফামারীর তিস্তা ব্যারাজ ডালিয়া পয়েন্টে তিস্তার পানি বিপদসীমার দশমিক ৮ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল। এখন প্রবাহিত হচ্ছে ৫২ দশমিক ৩২ সেন্টিমিটার।

ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস কেন্দ্র বিষয়টি নিশ্চিত করে জানায়, উজানের ঢলে পানি বৃদ্ধির কারণে তিস্তা ব্যারাজের ৪৪টি জল কপাট খুলে রাখা হয়েছে। সকাল ৯টায় দশমিক ২ সেন্টিমিটার পানি কমেছে ডালিয়া পয়েন্টে।

এদিকে উজানের ঢলে তিস্তা নদীর পানি বেড়ে যাওয়ায় নীলফামারীর ডিমলা, জলঢাকা, লালমনিরহাটের কালিগঞ্জ, হাতিবান্ধা ও রংপুরের গঙ্গাচড়া উপজেলার নদী বেস্টিত চরগ্রামগুলো প্লাবিত হয়েছে বলে জানান জনপ্রতিনিধিরা।