বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভ্রাম্যমাণ আদালতের ওপর হামলা, গাড়ি ভাংচুর

acalaনিউজ ডেস্ক : গাজীপুরে ভ্রাম্যমাণ আদালতের ওপর হামলা করেছে ব্যবসায়ীরা। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তা বাজারে এ ঘটনা ঘটে। হামলায় ভ্রাম্যমাণ আদালতের একটি গাড়ি ভাংচুর করা হয়।

গাজীপুরের বাজার কর্মকর্তা আব্দুস সালাম জানান, ভেজালবিরোধী অভিযানের অংশ হিসেবে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক রোজিনা সুলতানা সকালে মহানগরীর চান্দনা চৌরাস্তা বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

ভ্রাম্যমাণ আদালত ওই বাজারের গোবিন্দ ট্রেডার্সে পৌঁছে মেয়াদ উত্তীর্ণ পণ্য মজুদ এবং মূল্য তালিকা দেখতে না পাওয়ায় ওই দোকানকে জরিমানার কথা জানান। এক পর্যায়ে অতর্কিতভাবে ভ্রাম্যমাণ আদালতের ওপর হামলা চালায় বাজারের অন্য ব্যবসায়ীরা। এ সময় হামলাকারীরা ভ্রাম্যমাণ আদালতের একটি গাড়ি ভাংচুর করেন। পরে পুলিশের সহায়তায় ভ্রাম্যমাণ আদালতের সদস্যরা ওই স্থান ত্যাগ করেন।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত