,

বিরোধী দমনে ব্যস্ত থাকায় জঙ্গিরা ধরাছোয়ার বাইরে : বিএনপি

bnp_in_rk_missionনিউজ ডেস্ক : সরকার বিরোধী দল দমনে ব্যস্ত থাকায় জঙ্গিরা ধরাছোয়ার বাইরে থেকে যাচ্ছে বলে অভিযোগ করেছে বিএনপি। দলটি বলছে, বর্তমান ক্ষমতাসীন সরকার অবৈধভাবে নির্বাচিত হওয়ার কারণে দেশে গণতন্ত্র নেই। আর গণতন্ত্র না থাকার কারনেই দেশে জঙ্গিবাদ ও সন্ত্রাসের সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার দুপুরে রাজধানীর রামকৃঞ্চ মিশন পরিদর্শন করে বিএনপির একটি প্রতিনিধি দল। এ সময় এসব কথা বলেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ। এ সময়ে আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান আকদুল্লাহ আল নোমান, সহ সাংগঠনিক সম্পাদক জয়ন্তু কুমাড় কুণ্ডু প্রমুখ।

খন্দকার মোশাররফ বলেন, রামকৃঞ্চ মিশন চিঠি দিয়ে হত্যার হুমকিতে সারা দেশের জনগণও উদ্বিগ্ন। এ সময় তিনি অভিযোগ করেন, জঙ্গি ও সন্ত্রাসী গোষ্ঠি কিছু লোককে টার্গেট করে হত্যা করছে। সরকার কোন তদন্ত না করেই বিরোধী দলের উপর দোষ দিচ্ছে। এ কারণে জঙ্গিরা ধরাছোয়ার বাইরে থেকে যাচ্ছে।

বিরোধী দলের উপর মিথ্যা দোষারোপ না করে জঙ্গি সমস্যা সমাধানের জাতীয় ঐক্যের আহ্বান জানান খন্দকার মোশাররফ।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে