,

মীর কাসেমের রিভিউ শুনানি ২৫ জুলাই

mir_kasemনিউজ ডেস্ক : মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ড পাওয়া জামায়াতে ইসলামীর নির্বাহী পরিষদের সদস্য মীর কাসেম আলীর রিভিউ (রায় পুনর্বিবেচনা) শুনানির জন্য আগামী ২৫ জুলাই দিন ধার্য করেছেন আদালত। মঙ্গলবার দুপুরে চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর আদালত এই দিন ধার্য করেন।

এর আগে দুপুর ১২টার দিকে আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় মীর কাসেম আলীর রিভিউ শুনানি দ্রুত শুরু করার জন্য আবেদন করে রাষ্ট্রপক্ষ। রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম এ আবেদন করেন।

গত ১৯ জুন মৃত্যুদণ্ড বহাল রেখে আপিল বিভাগের দেয়া রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদন করেন মীর কাসেম আলী।

মীর কাসেম আলীর ছেলে ও তার আইনজীবী ব্যারিস্টার মীর আহমেদ বিন কাসেম বলেন, ‘যেসব অভিযোগে দণ্ড দেয়া হয়েছে, সেগুলো থেকে অব্যাহতি চেয়ে এই আবেদন করা হয়েছে।’

একাত্তরে যুদ্ধাপরাধের অভিযোগে ২০১২ সালের ১৭ জুন গ্রেফতারের পর ট্রাইব্যুনালের নির্দেশে জামায়াতের কোষাধ্যক্ষ হিসেবে পরিচিত মীর কাসেমকে কারাগারে পাঠানো হয়।

পরের বছর ৫ সেপ্টেম্বর অভিযোগ গঠনের মধ্য দিয়ে শুরু হয় এ আলবদর কমান্ডারের বিচার প্রক্রিয়া।

ইসলামী ছাত্রশিবিরের প্রতিষ্ঠাতা সভাপতি মীর কাসেম আলীর বিরুদ্ধে ১৪টি অভিযোগ আনেন প্রসিকিউশন। পরে বিচার শেষে ১০টি অভিযোগ প্রমাণিত উল্লেখ করে ট্রাইব্যুনাল রায় দেন ২০১৪ সালের ২ নভেম্বর।

এর মধ্যে দুটি অভিযোগে মৃত্যুদণ্ড এবং অন্যান্য অপরাধে বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়। এ রায়ের বিরুদ্ধে একই বছরের ৩০ নভেম্বর আপিল করেন মীর কাসেম আলী। আপিলে তার খালাস চাওয়া হয়।

গত ৮ মার্চ আপিল আংশিক মঞ্জুর করে তার ফাঁসি বহাল রাখেন আপিল বিভাগ। আপিলের রায়ে ১১ নম্বর অভিযোগে তার ফাঁসি বহাল রাখা হয়। এ অভিযোগটি ছিল কিশোর মুক্তিযোদ্ধা জসিমকে অপহরণ, ডালিম হোটেলে তাকে অমানুষিক নির্যাতন করে হত্যা এবং মৃতদেহ কর্ণফুলী নদীতে ফেলে দেয়ার অপরাধ সংক্রান্ত।

সংশ্লিষ্ট বিচারকদের স্বাক্ষরের পর গত ৬ জুন রাত পৌনে ৮টার দিকে তা প্রথমে ঢাকা কেন্দ্রীয় কারাগারে এবং পরে মধ্যরাতে ওই পরোয়ানা কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে পৌঁছে। ৭ জুন সকালে কারাগারের ফাঁসির সেলে তাকে মৃত্যু পরোয়ানা পড়ে শুনানো হয়।

গ্রেফতারের পর ২০১২ সাল থেকে মীর কাসেম আলী কাশিমপুর কারাগারে ছিলেন। তিনি হাজতবাসকালে ডিভিশনপ্রাপ্ত বন্দির মর্যাদায় ছিলেন। দণ্ডপ্রাপ্তির পর তাকে ফাঁসি কনডেম সেলে বন্দি রাখা হয়েছে। সেখান থেকে গতকাল সোমবার মীর কাসেম আলীকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে আনা হয়েছে।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ