বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আহসান উল্লাহ হত্যা মামলা : ১১ জনের খালাসের রায় স্থগিত

ahsanmaster-550x292আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য (এমপি) আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলার ১১ আসামিকে খালাস করে দেয়া হাইকোর্টের রায় স্থগিত করেছেন সুপ্রিম কোর্টের চেম্বার বিচারপতির আদালত। রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি শেষে মঙ্গলবার চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর আদালত হাইকোর্টের রায় ১৪ জুলাই পর্যন্ত স্থগিত করেন।
একইসঙ্গে আগামী ১৪ জুলাই প্রধান বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চে এ বিষয়টি শুনানির জন্য দিন দিন ধার্য রাখা হয়েছে। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
এর আগে, সোমবার ১১ আসামির খালাসের রায় স্থগিত চেয়ে আবেদন করেন রাষ্ট্রপক্ষ।
হাইকোর্টের রায়ে খালাস পাওয়া ১১ আসামি হলেন, আমির হোসেন, জাহাঙ্গীর ওরফে বড় জাহাঙ্গীর, ফয়সাল (পলাতক), লোকমান হোসেন ওরফে বুলু, রনি মিয়া ওরফে রনি ফকির (পলাতক), খোকন (পলাতক), দুলাল মিয়া, রাকিব উদ্দিন সরকার ওরফে পাপ্পু, আইয়ুব আলী, জাহাঙ্গীর (পিতা মেহের আলী) ও মনির।
গত ১৫ জুন আওয়ামী লীগ নেতা আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলা ৬ জনকে মৃত্যুদ- ও ৮ জনকে যাবজ্জীবন কারাদ- এবং ১১ আসামিকে খালাস দেন বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কৃষ্ণা দেবনাথের কোর্ট।
মামলার বিবরণে জানা যায়,২০০৪ সালের ৭ মে গাজীপুরের টঙ্গীর নোয়াগাঁও এম এ মজিদ মিয়া উচ্চবিদ্যালয় মাঠে এক জনসভায় আহসান উল্লাহ মাস্টারকে গুলি চালিয়ে হত্যা করা হয়। তার সঙ্গে খুন হন ওমর ফারুক রতন নামে আরো একজন।
ঘটনার পরদিন নিহতের ভাই মতিউর রহমান টঙ্গী থানায় ১৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ১০/১২ জনের বিরুদ্ধে মামলা করেন।
ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এর বিচারক শাহেদ নূর উদ্দিন ২০০৫ সালের ১৬ এপ্রিল রায় ঘোষণা করেন। রায়ে বিএনপি নেতা নূরুল ইসলাম সরকারসহ ২২ আসামিকে মৃত্যুদ- এবং ছয় আসামিকে যাবজ্জীবন কারাদ- দেওয়া হয়। পরে আসামিদের ডেথ রেফারেন্স ও আসামিদের করা আপিল শুনানি শেষে হাইকোর্ট ৬ জনকে মৃত্যুদ- ৮ জনকে যাবজ্জীবন কারাদ- এবং ১১ আসামিকে খালাস দেন।