,

মাতৃগর্ভে শিশু গুলিবিদ্ধের মামলার প্রধান আসামি কারামুক্ত

child_bullet_hit_maguraনিউজ ডেস্ক : মাগুরা শহরের দোয়ারপাড় এলাকায় আওয়ামী লীগ সমর্থিত দুগ্রুপের সংঘর্ষে মাতৃগর্ভে শিশু গুলিবিদ্ধের চাঞ্চল্যকর মামলার প্রধান আসামি সুমন সেন জামিনে মুক্তি পেয়েছেন। সোমবার সন্ধ্যায় মাগুরা জেলা কারাগার থেকে জামিনে মুক্তি পান তিনি।

হাইকোর্ট থেকে জামিনে মুক্তির আদেশ পাওয়ার পর কঠোর গোপনীয়তার মাঝে সোমবার মাগুরা চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আইনজীবীর মাধ্যমে জামিননামা দাখিল করেন সুমন।

জামিননামা মোতাবেক চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হাইকোর্টের বরাত দিয়ে মাগুরা জেলা সুপারকে আসামি সুমনের জামিনের নির্দেশ দেন।

মাগুরা জেলা সুপার তায়েফ উদ্দিন মিয়া সুমন সেনের জামিনে মুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, গত বছর ২৩ জুলাই আধিপত্য বিস্তার ও মাদক ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে মাগুরা শহরের দোয়ারপাড় এলাকায় ক্ষমতাসীন দলের সমর্থক দুপক্ষের সংঘর্ষে নাজমা বেগম নামে অন্তসত্ত্বা এক গৃহবধূ পেটে গুলিবিদ্ধ হন। একই ঘটনায় মোমিন ভুইয়া নামে একজন গুলিবিদ্ধ হয়ে মারা যান।

এ ঘটনায় মোমিন ভুইয়ার ছেলে রুবেল জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সুমন সেনকে প্রধান আসামি করে ১৬ জনের নামে মাগুরা সদর থানায় মামলা করেন।

সুমন সেন ঘটনার তিন দিনের মাথায় ঢাকায় র‌্যাবের হাতে গ্রেফতার হয়ে মাগুরা কারাগারে ছিলেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে