বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকামুখিতা কমাতে ৫৫ উপজেলায় আবাসিক এলাকা

নিজস্ব প্রতিবেদক : মানুষের রাজধানীমুখীতা কমাতে দেশের ৫৫টি উপজেলায় আবাসিক এলাকা করা হচ্ছে বলে জানিয়েছেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।

 

13_173396

সোমবার (২০ জুন) জাতীয় সংসদে ২০১৬-১৭ বাজেটের উপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা জানান। এরআগে সকাল সোয়া ১১টায় স্পিকার ড. শিরীন শারমীন চৌধুরীর সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হয়।

আলোচনায় অংশ নিয়ে মন্ত্রী আরো বলেন, ‘কৃষি জমি নষ্ট না করে সবার জন্য পরিকল্পিত আবাসন গড়ে তোলার লক্ষ্যে সরকার কাজে করে যাচ্ছে।’

২০১৮ সালের মধ্যে পূর্বাচলে নতুন শহর প্রকল্পের কাজ সম্পন্ন হবে বলেও জানান মন্ত্রী। তিনি বলেন, ‘সকল সুযোগ সুবিধা সম্বলিত এটি একটি নতুন ও আধুনিক শহর হবে। এখানে ৬২ হাজার এপার্টমেন্ট নির্মাণ করা হচ্ছে। এ ছাড়া ঝিলমিল ও উত্তরা প্রকল্পের কাজও ২০১৭ সালের মধ্যে শেষ হবে।’

এসময় মন্ত্রী সহজ শর্তে সাংসদদের জমি না নিয়ে ফ্ল্যাট নেয়ার প্রস্তাব দেন। এতে তার এই প্রস্তাবে সাংসদরা নো নো বলে সমস্বরে প্রতিবাদ করলে মন্ত্রী বলেন, ‘প্রায় ২ হাজার ২০০ একর জমির ওপর নতুন প্রকল্প গ্রহণ করা হবে। চাইলে সাংসদেরা ফ্ল্যাট–প্লট দুটোই নিতে পারবেন।’

২০১৬-১৭ অর্থবছরের বাজেট আলোচনার ১০ম দিনে (সোমবার) আরো অংশ নেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী জাহিদ মালেক, তথ্য যোগাযোগ ও প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙা, সরকারি দলের ছানোয়ার হোসেন, মো. একাব্বর হোসেন, জেবুন্নেসা আফরোজ, সামছুল আলম দুদু, ফরহাদ হোসেন, মিজানুর রহমান, ফিরোজা বেগম (চিনু), জাতীয় পার্টির সৈয়দ আবু হোসেন বাবলা, পীর ফজলুর রহমান, তরিকত ফেডারেশনের এম এ আউয়াল ও স্বতন্ত্র সদস্য সিরাজুল ইসলাম মোল্লা প্রমুখ।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত