,

নৌকার পালে ছিদ্র দেখছি: বাদল

5483_badalনিউজ ডেস্ক : অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সমালোচনা করে ক্ষমতাসীন মহাজোটের শরীক জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) একাংশের কার্যকরি সভাপতি মইন উদ্দীন খান বাদল এমপি বলেন, ‘বিজ্ঞ মন্ত্রী, আপনি গত আট বছরে আমাদের কি দিয়েছেন? গত আটবছরে নৌকার পালে হাওয়া লেগেছে, নৌকা তরতর করে এগিয়ে যাচ্ছে। কিন্তু আমরা নৌকার পালে ছিদ্রও দেখছি।’
সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে জাসদ আয়োজিত এক সেমিনারে তিনি এসব কথা বলেন।

সংসদে এখন আর রাজনীতিবিদ নেই, কোনো রাজনীতিও নেই। আমরা ৪৬ বছর রাস্তায় হেঁটে রাজনীতি করছি। আর এখন সংসদে এসেছেন সোনার ছেলেরা। বাংলাদেশের মানুষ খেতে পায় কিনা তা নিয়ে তাদের কোনো চিন্তা নেই।

বাদল বলেন, গত আট বছরে বাংলাদেশের মোট সম্পদের ৪৭ ভাগ ১০ শতাংশ মানুষের হাতে গেছে। আর ৪০শতাংশ নিম্নবিত্ত মানুষের কাছে ১৩ ভাগ সম্পত্তি। মুহিত সাহেব, এই হচ্ছে আপনার উন্নয়নের চেহারা।

সেমিনারে অর্থনীতিবিদ এম এম আকাশ বলেন, যে বাজেট দেওয়া হয়েছে তার পুরোটা ব্যয় করার ক্ষমতা সরকারের আছে কি না। কতটুকু আয় হবে, কতটুকু ব্যয় হবে তা নির্ধারণ না করে মগডালে ওঠার মত বাজেট দেওয়া হয়েছে। তাই এই বাজেট বাস্তবায়ন সরকারের জন্য চ্যালেঞ্জ হবে। সরকারের উপর ভরসা রাখা যাচ্ছে না। সরকার আমলাতন্ত্রের হাতে বন্দী, পুলিশের নিয়ন্ত্রণে।
জাসদের একাংশের সভাপতি শরিফ নূরুল আম্বিয়ার সভাপতিত্বে সেমিনারে দলটির সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান, কার্যকরী সদস্য মো. খালেক প্রমুখ উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে