,

ঋণখেলাপির ৮ মামলায় আসলাম চৌধুরী কারাগারে

aslam_117290নিজস্ব প্রতিবেদক : ইসরায়েলের লিকুদ পার্টির নেতা মেন্দি এন সাফাদির সঙ্গে বৈঠক ও সরকারকে উৎখাতের অভিযোগে গ্রেপ্তার বিএনপি নেতা আসলাম চৌধুরীকে ৩৬ কোটি টাকা ঋণখেলাপির আট মামলায় কারাগারে পাঠানো হয়েছে। এসব মামলায় তাকে শ্যোন অ্যারেস্ট দেখানো হয়েছে।

সোমবার চট্টগ্রাম মেট্রোপলিটন আদালতের ম্যাজিস্ট্রেট আবদুল কাদের শুনানি শেষে তাকে শ্যোন অ্যারেস্ট দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আদালত সূত্র জানায়, ঋণখেলাপি ও চেক প্রতারণার অভিযোগে চট্টগ্রামের অর্থঋণ আদালতসহ বিভিন্ন আদালতে আসলাম চৌধুরীর বিরুদ্ধে ১৭টি মামলা করে পূবালী ব্যাংক কর্তৃপক্ষ। এর একটি মামলায় সীতাকুণ্ডে অবস্থিত তার মালিকানাধীন ৫ একর জায়গা ক্রোকের আদেশ দেন আদালত।

ইসরায়েলের লিকুদ পার্টির নেতা সাফাদির সঙ্গে বৈঠক ও সরকারের উৎখাতের অভিযোগে গত ১৫মে রাজধানীর কুড়িল বিশ্বরোড এলাকা থেকে আসলাম চৌধুরীকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (উত্তর)। পরে ৫৪ ধারা ও রাষ্ট্রদ্রোহের এক মামলায় তাকে সাত দিন করে মোট ১৪ দিনের রিমান্ডে নেয়া হয়। এরপর থেকে তিনি কারাগারে আছেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে