,

অতিরিক্ত দামে অগ্রিম টিকিট

04নিজস্ব প্রতিবেদক : আগামী ৬ জুলাই সম্ভাব্য ঈদের দিন ধরে আজ সোমবার সকাল আটটা থেকে দূরপাল্লার অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। সেই হিসেবে এবার ৪ জুলাইয়ের টিকিটের চাহিদা অনেক বেশি।

আজ সরেজমিনে দেখা যায়, রাজধানীর কল্যাণপুর, টেকনিক্যাল, গাবতলী ও মাজার রোডে বিভিন্ন পরিবহনের কাউন্টারের সামনে টিকিটপ্রত্যাশী মানুষের অনেক ভিড়। বিশেষ করে হানিফ পরিবহন, নাবিল পরিবহন ও এসআর কাউন্টারে এই ভিড় অনেক বেশি। ঈদে বাড়ি যাওয়ার আশায় এসব কাউন্টারের সামনে কেউ মধ্যরাত থেকে, আবার কেউবা সাহরির পরপরই এসে টিকিটের জন্য লাইনে দাঁড়িয়েছেন।

যাত্রীদের অভিযোগ, এবার টিকিটের অতিরিক্ত দাম রাখা হচ্ছে। নওগাঁ ও রংপুর অঞ্চলের টিকিটপ্রতি ৫০ থেকে ১৮০ টাকা করে বেশি রাখছে কর্তৃপক্ষ। আবার রাজশাহী অঞ্চলের টিকিটপ্রতি ১৫০ টাকা পর্যন্ত বেশি রাখা হচ্ছে।
লাইনে দাঁড়ানো সবুজ মিয়া নামের একজন টিকিটপ্রত্যাশী বলেন, সাড়ে পাঁচ ঘণ্টা ধরে তিনি লাইনে দাঁড়িয়ে আছেন। ঢাকার থেকে ৪ জুলাই ঠাকরগাঁও যাবেন তিনি। তবে ৪ তারিখের টিকিট মিলছে না। প্র/আ

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে