,

তনু হত্যার তিন মাস: হত্যাকারীদের বিচার চাইলেন মা

tonu_20078নিউজ ডেস্ক : কলেজছাত্রী সোহাগী জাহান তনুর মা আনোয়ারা বেগম বলেছেন, হত্যাকাণ্ডের তিন মাস হয়ে গেছে। এখন পর্যন্ত বিচার হয়নি। গরিব বলে কি মেয়ে হত্যার বিচার পাবেন না—এমন প্রশ্ন রাখেন তিনি।

আজ সোমবার দুপুর ১২টায় কুমিল্লা নগরের কান্দিরপাড় চত্বরে ওই প্রতিবাদ সমাবেশ হয়। তনু হত্যা তিন মাস পূর্তি উপলক্ষে কুমিল্লার গণজাগরণ মঞ্চ এ সমাবেশের আয়োজন করে।

তনুর মা বলেন, ‘সেনাবাহিনী মেয়ের সব স্মৃতি নিয়ে গেছে। ওরা ডায়েরি নিয়ে গেছে, বাসা থেকে সব অ্যালবাম নিয়ে গেছে। বিচার হতে দেওয়া হচ্ছে না। আমরা সরকারের বিরুদ্ধে কথা বলি না। আমরা আমার মেয়ের হত্যার বিরুদ্ধে কথা বলি।’ অবিলম্বে তনুর হত্যাকারীদের শনাক্ত করে গ্রেপ্তারের দাবি জানান তিনি।

সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কুমিল্লা জেলার সাধারণ সম্পাদক পরেশ রঞ্জন কর, মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন বাবুল, তনুর ছোট ভাই আনোয়ার হোসেন, গণজাগরণ মঞ্চ কুমিল্লার মুখপাত্র আবুল কাশেম, লেখক ও প্রাবন্ধিক মোতাহার হোসেন, কুমিল্লা গণজাগরণ মঞ্চের সংগঠক খায়রুল আনাম রায়হান।

গত ২০ মার্চ রাত সাড়ে ১০টায় কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ইতিহাস বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনুর লাশ কুমিল্লা সেনানিবাসের ভেতর একটি কালভার্টের পাশের ঝোপ থেকে উদ্ধার করা হয়। এ ঘটনায় তাঁর বাবা মো. ইয়ার হোসেন কুমিল্লার কোতোয়ালি মডেল থানায় হত্যা মামলা করেন। প্র/অা

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে