,

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের নতুন প্রতিমন্ত্রী ন‍ুরুজ্জামান

নিজস্ব প্রতিবেদক : খাদ্য প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেয়া হয়েছে।মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে এতথ্য জানা গেছে।

 

minister_132255

লালমরিহাট-২ (আদিতমারী-কালীগঞ্জ) আসনের সংসদ সদস্য নুরুজ্জামান। ২০১৫ সালের ১৪ জুলাই প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন তিনি। ওই দিনই দফতর বণ্টনে তিনি পান খাদ্য প্রতিমন্ত্রীর দায়িত্ব।

২০১৪ সালে (বিতর্কিত নির্বাচনের মাধ্যমে) দ্বিতীয় মেয়াদে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমাজকল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব দেন সৈয়দ মহসিন আলীকে। তার সঙ্গে প্রতিমন্ত্রীর দায়িত্ব পান প্রমোদ মানকিন।

তবে ২০১৫ সালের ১৪ সেপ্টেম্বর সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মহসিন আলী। এরপর প্রমোদ মানকিন গত ১১ মে ভারতের একটি হাসপাতালে মারা গেলে এই মন্ত্রণালয়ের দুই পদই শূন্য হয়ে যায়।

এ অবস্থায় সরকারের রুলস অব বিজেনেস অনুযায়ী সমাজকল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব চলে যায় প্রধানমন্ত্রীর অধীন। এক মাসেরও বেশি সময় পর নুরুজ্জামান আহমেদকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্বে আনলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে