,

শাহজালালে ৩৭০০ প্যাকেট সিগারেট জব্দ

1460439741নিউজ ডেস্ক : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৩ হাজার ৭০০ প্যাকেট সিগারেটসহ ২ জন যাত্রীকে আটক করেছে ঢাকা কাস্টমস কর্মকর্তারা।

রবিবার সকালে মো. ইসমাইল আজাদ ও মো. পারভেজ নামের দুই যাত্রীদের কাছ থেকে সিগারেটগুলো জব্দ করা হয় বলে জানান কাস্টমসের সহকারী কমিশনার শহীদুজ্জামান সরকার।

তিনি বলেন জানান, চট্টগ্রামের বাসিন্দা ইসমাইল এবং পারভেজ কিউআর- ৬৩৪ এবং এফ-জি৯-৫১৩ নামে পৃথক বিমানে করে রবিবার সকালে ঢাকায় আসেন। সন্দেহজনকভাবে তল্লাশি করা হলে তাদের কাছ থেকে বেনসন এবং ইজি ব্র্যান্ডের সিগারেটগুলো জব্দ করা হয়।

এদের মধ্যে ইসমাইল গত ৪ মাসে ৮ বার এবং পারভেজ গত ২ বছরে ৪৫ বার বিদেশে যাতায়াত করেছেন। আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও তিনি জানান।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে