মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সন্ত্রাস দমনে বাংলাদেশের প্রশংসায় যুক্তরাষ্ট্র

নিজস্ব প্রতিবেদক : ঢাকার রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসীকে আইএসের নামে চিঠি দিয়ে খুনের হুমকি দেওয়ার ঘটনায় কঠোর অবস্থান নিয়েছে বাংলাদেশ সরকার। ঘটনাচক্রে, চলতি জুন মাসেই মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের রিপোর্টে সন্ত্রাসীদের সঙ্গে এতটুকু আপস না করায় বাংলাদেশ সরকারের প্রশংসা করা হয়েছে। ২০১৫ সালের ‘কান্ট্রি রিপোর্টস অন টেররিজম’ শীর্ষক রিপোর্টে এই প্রশংসা করা হয়। গত ২ জুন মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় রিপোর্টটি প্রকাশ করে।

d22b38c014f82f550f3656d5b1d459e3-5765ae5332bb3

 

রিপোর্টে বলা হয়েছে, বাংলাদেশ সরকার সন্ত্রাসবাদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি নিয়েছে, বিশ্ব জুড়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে বিভিন্ন দেশের সঙ্গে সহযোগিতা করে চলতেও তাদের দায়বদ্ধতা অটুট। আর সন্ত্রাসীদের দমনে ভারত ও বাংলাদেশের পারস্পরিক সহযোগিতার কথা উল্লেখ করা হয়েছে ওই রিপোর্টে।
যুক্তরাষ্ট্র মনে করছে, ‘২০১৫ সালে বাংলাদেশ সরকার সন্ত্রাসবাদ দমনে ভারতের সঙ্গে সহযোগিতা করতে যথেষ্ট উৎসাহ দেখিয়েছে।’
সন্ত্রাসবাদ নিয়ে বিভিন্ন দেশের অবস্থান ও পদক্ষেপ পর্যালোচনায় ওই রিপোর্টে দক্ষিণ এশিয়া অধ্যায়ে বাংলাদেশের কথা অত্যন্ত গুরুত্বের সঙ্গে উল্লেখ করা হয়েছে। দক্ষিণ এশিয়া অধ্যায়ে বাংলাদেশ একটি সম্পূর্ণ আলাদা পরিচ্ছদ।

 

 

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতে, বাংলাদেশে সন্ত্রাসবাদের ক্ষেত্রে ২০১৫ সাল অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেন? মার্কিন সরকারের ব্যাখ্যা: গত বছর বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘু ও সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা এক ধাক্কায় অনেকটা বেড়েছে। এই প্রথম একাধিক আন্তর্জাতিক জঙ্গি সংগঠন তার দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে। আন্তর্জাতিক জঙ্গি সংগঠন বলতে আল কায়দা ইন দ্য ইন্ডিয়ান সাব-কনটিন্যান্ট ও ইসলামিক স্টেট বা আইএসের কথা বলা হয়েছে।

প্রসঙ্গত, বাংলাদেশ সরকার জানিয়েছে, তিন থেকে পাঁচ হাজার বাংলাদেশি আফগানিস্তানে নিয়ে ওসামা বিন লাদেনের জঙ্গি সংগঠন আল কায়দায় জেহাদি প্রশিক্ষণ নিয়েছিল এবং তাদের অনেকেই এখন দেশে ফিরে এসেছে। তবে বাংলাদেশে আইএসের অস্তিত্বের কথা বারবার অস্বীকার করেছে সরকার। সরকারের বক্তব্য, আইএসের নাম করে দেশি জঙ্গি সংগঠন জামাতুল মুজাহিদিন বাংলাদেশ (জেএমবি) ও আনসারুল্লা বাংলা টিম ওই সব হিংসা ও নাশকতা ঘটাচ্ছে। দেশের মাটির ওই সব সন্ত্রাসীকে দমন করতে বাংলাদেশ সরকার যে যথেষ্ট ইতিবাচক পদক্ষেপ নিয়েছে, সে কথাও বলা হয়েছে ওই রিপোর্টে।

 

 

তবে এই প্রসঙ্গে, সরাসরি না বললেও, পরোক্ষে বাংলাদেশকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আমেরিকা, ওই রিপোর্টের মাধ্যমে। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের বক্তব্য, আন্তর্জাতিক জঙ্গি সংগঠনগুলো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কট্টরপন্থা ছড়িয়ে বাংলাদেশের বহু মানুষের মগজধোলাই করছে। মার্কিন সরকার মনে করিয়ে দিয়েছে গত বছর নভেম্বরে আইএসের অনলাইন ম্যাগাজিন ‘দাবিক’-এ প্রকাশিত একটি নিবন্ধের কথা। ‘দ্য রিভাইভাল অফ জিহাদ ইন বেঙ্গল’ শীর্ষক ওই রচনায় বাংলাদেশে ভবিষ্যতে জঙ্গি হামলার পরিকল্পনা ও দেশে আইএসের কার্যকলাপের একটি রূপরেখা তুলে ধরা হয়েছিল।

এ জাতীয় আরও খবর

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত

এলপিজি ও ডিজেল ভর্তুকিতে নতুন কার্ড চালুর উদ্যোগ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে সিইসির বৈঠক ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে

স্বর্ণের দাম আবার কমল ভরিতে ২ হাজার ২১৬ টাকা

দেশীয় চিকিৎসা যন্ত্র উৎপাদনে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

আহত জুলাই যোদ্ধার নবজাতকের জন্য প্রধানমন্ত্রীর উপহার

ভোজ্যতেলের দাম বাড়ানোর প্রস্তাব ব্যবসায়ীদের