,

উত্তরায় উদ্ধার অস্ত্রের পেছনে আন্তর্জাতিক ও দেশীয় চক্রান্ত

1--3-নিজস্ব প্রতিবেদক : রাজধানীর উত্তরার ১৬ নম্বর সেক্টরে বৌদ্ধমন্দিরের পাশের খাল থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা অস্ত্রের মধ্যে আছে ৯৭টি পিস্তল, ৪৫২টি ম্যাগাজিন, ১০টি বেয়নেট ও ১ হাজার ৬০টি গুলি। অস্ত্র ও গুলিগুলো আটটি কাপড়ের ব্যাগের মধ্যে ছিল। পুলিশ বলছে, এই অস্ত্রগুলো আনার পেছনে আন্তর্জাতিক ও দেশীয় চক্রান্ত থাকতে পারে।

পুলিশের উত্তরা বিভাগের উপকমিশনার বিধান ত্রিপুরা সাংবাদিকদের এ কথা জানিয়েছেন। তিনি বলেছেন, বেলা তিনটা থেকে সাড়ে তিনটার মধ্যে কালো রঙের একটি পাজেরো গাড়িতে করে এসে কেউ এই ব্যাগগুলো খালে ফেলে যায়। পুলিশ নিজস্ব সোর্সের মাধ্যমে এটা জানতে পেরে অভিযান চালায়। গাড়িটির কোনো নম্বর প্লেট ছিল না বলে জানান পুলিশের এই কর্মকর্তা। ওই সড়কে চেকপোস্ট ফাঁকি দিয়ে কীভাবে নম্বর–বিহীন একটি গাড়িতে করে এসে কেউ অস্ত্র ফেলে গেল এমন প্রশ্নে কোনো সদুত্তর দিতে পারেননি বিধান ত্রিপুরা।

পুলিশ জানিয়েছে উদ্ধার করা অস্ত্রের মধ্যে ৯৫টি সেভেন পয়েন্ট ৬২ পিস্তল ও দুটি নাইন এমএম। ম্যাগাজিনের মধ্যে ১৮৯টি সেভেন পয়েন্ট ৬২ পিস্তলের এবং বাকি ২৬৩টি এসএমজির (লাইন মেশিনগান)। উদ্ধার হওয়া গুলির মধ্যে ৮৪০টি নাইন এমএমের। বাকি ২২০টি সেভেন পয়েন্ট ৬২ পিস্তলের।

অস্ত্রগুলো সম্পর্কে বিধান ত্রিপুরা বলেন, এগুলোর গায়ে উৎপাদনকারী দেশের নাম উল্লেখ নেই। তবে অস্ত্রগুলো নতুন। এখনো ব্যবহার করা হয়নি। তাঁর দাবি, সাঁড়াশি অভিযান ও পুলিশের নানামুখী তৎপরতার কারণে দুর্বৃত্তরা অস্ত্রগুলো ফেলে যেতে বাধ্য হয়েছে। বিধান ত্রিপুরা বলেন, এই অস্ত্রগুলো আনার পেছনে আন্তর্জাতিক ও দেশীয় চক্রান্ত থাকতে পারে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের কর্মকর্তা মাহমুদুল হক বলেন, ফায়ার সার্ভিসের ঢাকা ও গাজীপুরের আটজন ডুবুরি অস্ত্রগুলো উদ্ধার করছেন। বিকেল পাঁচটা থেকে ডুবুরিদের শুরু হওয়া এই অভিযান এখনো চলছে। প্রথম আলো

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে